৪৮ নওগাঁ-৩ আসনের এমপি ফজলে হুদা বাবুল কৃষকের পাকা ধান কেটে দিলেন

৪৮ নওগাঁ-৩ আসনের এমপি ফজলে হুদা বাবুল কৃষকের পাকা ধান কেটে দিলেন
ছবিঃ উজ্জ্বল কুমার সরকার

দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁয় মাঠে থাকা কৃষকের পাকা ধান কেটে খলিয়ানে তুলে দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি ফজলে হুদা। আাজ শনিবার ১৬ মে সকালে ৪৮ নওগাঁ-৩ আসনের এমপি ফজলে হুদা বাবুল মহাদেবপুর উপজেলার ৯ নং চেরাগপুর ইউনিয়নের নলোবলো গ্রামের মাঠে কৃষকদের সাথে ধান কেটে ঘরে তুলে দেয়ার ঘটনায় এলাকা জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে।

স্থানীয়রা জানান, এমপি ফজলে হুদা বাবুল চেরাগপুর ইউনিয়নের গ্রামীণ সড়ক দিয়ে যাওয়ার সময় আকষ্মিক ভাবে তার গাড়ী থেকে নেমে তিনি মাঠে গিয়ে ধান কাটায় নিয়োজিত কৃষকদের সাথে তিনিও ধান কাটতে শুরু করেন। এমপি নিজ হাতে কাস্তে ধরে ধান কেটে কৃষকের কৃষকের খলিয়ানে তুলে দেয়ার এমন দৃশ্য দেখে এসময় মাঠে কাজ করা কৃষক-কৃষাণীদের মধ্যে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।

এমপির ধান কেটে দেয়া দেখে তার সাথে থাকা কয়েকজন রাজনৈতিক সহকর্মীও ধান কেটে কৃষকের ঘরে তুলে দিতে অংশ গ্রহণ করেন। কৃষক জাহাঙ্গীর আলম বলেন, এমপি ফজলে হুদা বাবুল চলতি বোরো মৌসুমে কৃষকদের পাশে দাঁড়িয়ে মানবিক ও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন জাতীয় সংসদ-৪৮, নওগাঁ-৩, (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।

কৃষক আলমগীর হোসেন বলেন, চলতি মৌসুমে বোরোধান কাটা ও মাড়াইয়ে শ্রমিক সংকট এবং অতিরিক্ত মজুরির কারণে যখন কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন, ঠিক তখনই এমপি ফজলে হুদা বাবুল মাঠে নেমে কৃষকদের পাশে দাঁড়ালেন এবং সংগঠনের নেতা কর্মীদের কৃষকদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন।

এসময় এমপি ধান খেতের আইলে বসে কৃষকদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা, চাহিদা ও সম্ভাবনার বিষয় মনোযোগ দিয়ে শোনেন। স্থানীয় কৃষকেরা জানান, একজন এমপি হয়ে মাঠে নেমে কৃষকের সাথে কাজ করা সত্যিই বিরল ও প্রশংসনীয়। এতে কৃষকদের মাঝে নতুন করে উৎসাহ ও আত্মবিশ্বাস তৈরি হয়েছে। তারা মনে করছেন, তাদের পাশে একজন সত্যিকারের অভিভাবক রয়েছেন।

মাঠে এমপি ধান কাটছে এমন খবর পেয়ে নলোবলো, বাগধানা সহ আশপাশের গ্রামের গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেখানে উপস্থিত হয়। এ বিষয়ে সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের কষ্ট লাঘবে সবসময় আমি পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো।

দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার