সাপাহারে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ
দৈনিক বিজয় নিউজ সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর সাপাহারে ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠী সম্প্রদায়ের বয়স্ক ব্যক্তিদের জীবনমান উন্নয়ন এবং অধ্যয়নরত শিক্ষার্থীদের এককালীন নগদ শিক্ষা অনুদান বিতরণ হয়েছে। সোমবার (১৮ মে) দুপুর ১২টার দবকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৬ নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসেনর সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান এমপি। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফরিদুল ইসলাম , উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ রফিকুল ইসলাম চৌধুরী বেনু, সাধারণ সম্পাদক সরোয়ার জাহান চৌধুরী লাবু, সাবেক সভাপতি আব্দুর নূরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এ সময় ২০৪ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও শিক্ষার্থী উপকারভোগীর মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। এর আগে বিশেষ চাহিদা সম্পন্ন ৩ জনকে হুইল চেয়ার, ১ জনকে স্কেস প্রদান করা হয়।
দৈনিক বিজয় নিউজ/ আঃ রহিম