নওগাঁ সদরে দ্রুততম সময়ে নিখোঁজ হওয়া শিশু জয়ন্ত ও ঋতু দুই ভাই-বোন উদ্ধার,পিতা-মাতার নিকট নিকট হস্তান্তর
দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ সদর থানায় ১২.৩০ ঘটিকায় শ্রী কাজল চন্দ্র মন্ডল (৪৫) পিতা- নিরঞ্জন চন্দ্র মন্ডল, সাং- ইকরতারা হিন্দু পাড়া,থানা+জেলা- নওগাঁ থানায় এসে জানায় যে,১৯/৫/২০২৬ তারিখ সকাল ০৮.০০ ঘটিকায় তার ছেলে জয়ন্ত (১০) এবং মেয়ে ঋতু মন্ডল(০৬) কাউকে কিছু না বলে কোথায় যেন চলে গেছে। সারাদিন তাদের খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে থানায় থানা এসেছেন নিখোঁজ জিডি করতে, এবং পুলিশের সাহায্য পেতে । বিষয়টি সদর থানার অফিসার ইনচার্জ নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামকে জানালে, তিনি এই বিষয়টি দ্রুত জিডি করে সিরিয়াসলি অনুসন্ধান করা নির্দেশনা প্রদান করেন। কেননা শিশু দুইজন যে কোন অপরাধী চক্রের হাতে পড়তে পারে। বিষয়টি ডাইরি ভুক্ত করে সদর থানা পুলিশ বিরামহীন অভিযান পরিচালনা করে আজকে সকাল ১১.৩০ ঘটিকায় নওগাঁ শহরের কালীতলা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাদের পিতা-মাতার নিকট সন্তানদের হস্তান্তর করা হয়েছে। দ্রুততম সময়ে শিশু দুজন ফেরত পাওয়া শিশুদের পিতা-মাতা এবং আত্মীয়-স্বজন পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।
দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার