চিরিরবন্দরে পশু জবাই ও চামড়া সংরক্ষনের উদ্দেশ্যে প্রশিক্ষণ অনুষ্ঠিত

চিরিরবন্দরে পশু জবাই ও চামড়া সংরক্ষনের উদ্দেশ্যে প্রশিক্ষণ অনুষ্ঠিত
ছবিঃ মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

চিরিরবন্দরে আসন্ন ঈদ উল আযহা উপলক্ষ্যে যথানিয়মে পশু জবাই ও কোরবানির পশু চামড়া সংরক্ষনের উদ্দেশ্যে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২১ মে বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশিক্ষণে উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা, সহকারি কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, উপজেলা প্রাণি সম্পদ অফিসার মোঃ রায়হান আলী প্রমূখ বক্তব্য রাখেন। প্রশিক্ষণে ঈমাম, সাংবাদিক, গোশত ব্যবসায়ীগণ অংশগ্রহন করেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান