পটুয়াখালীর মির্জাগঞ্জে দরিদ্রদের মাঝে চাউল বিতরণে ০১ আসনের এমপি আলতাফ হোসেন চৌধুরী
দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর মির্জাগঞ্জে পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষ্যে দরিদ্র, দুস্থ অসহায় মানুষের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। বুধবার ( ২৭ মে) দুপুর ১২ টায় উপজেলার মাধবখালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চাউল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান, এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী এমপি। মাধবখালী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সমাজ সেবা কর্মকর্তা আমিনুল ইসলামের সভাপতিত্বে ও মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন চৌধুরী পাশার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাসেল মুন্সি, কাঠালতলী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু তালেব, মাধবখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনির খন্দকার ও সাধারণ সম্পাদক পলাশ হাওলাদার প্রমুখ।
এ সময় প্রধান অতিথি বলেন, ‘বিএনপি সরকার গঠন করেছে সবেমাত্র তিন মাস হলো। সরকার এই তিন মাসের মধ্যে দারিদ্র মুক্ত দেশ গড়ার লক্ষ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণ সহ নানান কার্যক্রম শুরু করেছে। সকলে ধৈর্য্য ধরুন, পর্যায়ক্রমে সরকারের দেওয়া সুবিধা বাংলাদেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে।’ ঈদের আগে এই চাউল পেয়ে আনন্দ প্রকাশ করেছেন, চাউল নিতে আসা অসহায় মানুষজন। প্রতিজনকে ১০ কেজি করে উপজেলার সহস্রাধিক মানুষের মাঝে এই চাউল বিতরণ করা হয়।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন