পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী জহিরুল কাইয়ুম

পবিত্র ঈদুল আযহার  শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী জহিরুল কাইয়ুম
ছবিঃ মোঃ আবদুল্লাহ

দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার বুড়িচং উপজেলায় ভারেল্লা উঃ ইউনিয়ন সহ দেশবাসী কে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কংশনগর বাজারের ভাই ভাই সেনেটারী সত্ত্বাধিকারী ও জামায়াত নেতা, চেয়ারম্যান পদপ্রার্থী ও তরুণ সমাজসেবক জহিরুল কাইয়ুম। পবিত্র ঈদ উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদ সব শ্রেণির মানুষের মাঝে গড়ে তোলে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন। পাশাপাশি হিংসা-বিদ্বেষ, অহংকারসহ সব অন্যায় আর পাপাচার মুছে দিয়ে নতুন করে সুখী জীবনযাপন শুরু করার তাগিদ এনে দেয়। ঈদ-উল ফিতর একটি সুন্দর সমাজ ও দেশ গঠনে উদ্বুদ্ধ করবে বলে প্রত্যাশা করেন তিনি। পবিত্র ঈদ আনন্দে সবার জীবন ভরে উঠার প্রত্যাশায় ভারেল্লা উঃ ইউনিয়ন এবং উপজেলা সহ দেশ ও প্রবাসের সকলকে পবিত্র ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক। তিনি আরো বলেন, আসুন আমরা সবাই সাধারণ মানুষের সুখে-দুঃখে শরীক হয়ে পবিত্র ঈদের আনন্দে অংশগ্রহণ করি। মহান রাব্বুল আলামীনের সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে আমাদের সামর্থ্যরে সবটুকু উজার করে দিই। সমাজের হতদরিদ্র মানুষের পাশে থেকে তাদের মুখে হাসি ফুটানোই হোক এবারের ঈদে আমাদের অঙ্গীকার। মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত পরিকল্পিত আধুনিক নগরী গড়ে তুলতে হিসাবে সকলের দোয়া ও শুভকামনা করছি।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ