দেশ-বিদেশের সর্বস্তরের মানুষকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক মোঃ আবদুল্লাহ

দেশ-বিদেশের সর্বস্তরের মানুষকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক মোঃ আবদুল্লাহ
ছবিঃ মোঃ আবদুল্লাহ

দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধি:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলা সহ দেশ ও দেশের বাইরে অবস্থানরত সর্বস্তরের সর্বসাধারণ, পাঠক, শুভানুধ্যায়ী এবং দেশ-প্রবাসের সকল ভাই-বোনকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন তথ্য প্রযুক্তি ও বিষয়ক সম্পাদক প্রেসক্লাব , সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ সাংবাদিক সমিতি, যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয় সাংবাদিক সংস্থা, পরিচালক গ্রীণ বাংলা কম্পিউটার ট্রেনিং এবং জাতীয় দৈনিক খোলা কাগজ ও দৈনিক জবাবদিহি উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ আবদুল্লাহ।

তিনি আরও বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ ও সমাজের অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি একটি প্রগতিশীল, বৈষম্যহীন, শান্তিময় ও মাদকমুক্ত সমাজ বিনির্মাণে গণমাধ্যম ও সংবাদকর্মীরা সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং যেকোনো সামাজিক ও মানবিক সংকটে আমরা সবসময় সাধারণ জনগণের পাশে আছি এবং আগামীতেও থাকবো। পবিত্র এই আনন্দের দিনে তিনি দেশ ও প্রবাসের সর্বস্তরের মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি ও উত্তরোত্তর কল্যাণ কামনা করেন।

শুভেচ্ছা বার্তায় সাংবাদিক আবদুল্লাহ ঈদের আনন্দ সমাজের সুবিধাবঞ্চিত, অসহায় ও মেহনতি মানুষের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানান এবং পরিশেষে সবার সুস্থতা ও সুন্দর জীবন কামনা করে আবারও সবাইকে ঈদ মোবারক জানান।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ