“ঈদ মোবারক” পবিত্র ঈদ-উল আযহা ২০২৬ উদযাপন
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
পবিত্র ঈদ-উল আযহা ২০২৬ উদযাপন উপলক্ষে দিনাজপুর জেলার ১৩ থানার বিভিন্ন ঈদগাহ মাঠে শান্তিপূর্ণভাবে পবিত্র ঈদ-উল আযহার নামাজের জামাত অনুষ্ঠিত হয়। জেলার প্রতিটি ঈদের জামাতে জেলা পুলিশ কর্তৃক প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। তারই ধারাবাহিকতায় অদ্য সকাল ৮:৩০ ঘটিকায় দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঈদের জামাত দিনাজপুরের গোর-এ-শহীদ ঈদগাহ মাঠে মুসল্লিদের উপস্থিতিতে পবিত্র ঈদ-উল আযহার নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। এ জামাতে নামাজ আদায় করেন দিনাজপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সৈয়দ জাহাঙ্গীর আলম, জনাব মোঃ রফিকুল ইসলাম,জেলা প্রশাসক, দিনাজপুর, মোঃ জেদান আল মুসা, পিপিএম, পুলিশ সুপার, দিনাজপুর মহোদয়সহ সমাজের বিভিন্ন স্তরের ধর্মপ্রাণ মুসল্লিগণ। এ সময় পুলিশ সুপার মহোদয় তাঁর শুভেচ্ছা বক্তব্যে বলেন, শৃঙ্খলাবদ্ধ ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদগাহ মাঠে উপস্থিত হয়ে নামাজ আদায় করায় তিনি সকল মুসল্লির প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি তিনি দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানান।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান