সাভার বিরুলিয়া ৮নং ওয়ার্ড কাকাবো ইউনিয়নের মধ্যে সস্ত্রাসী গ্যাং লিডার, কে এই দেলোয়ার হোসেন?
দৈনিক বিজয় নিউজ সাভার প্রতিনিধিঃ
নোয়াখালী হাতিয়ার সিদ্দিক আহম্মেদ এর ছেলে দেলোয়ার হোসেন গড়ে তোলেন বিশাল সস্ত্রাসী গ্যাং। সরেজমিনে গিয়ে তথ্যের ভিত্তিতে জানা যায়, সাভার বিরুলিয়া ৮নং ওয়ার্ড কাকাবো এলাকার স্থানীয় বাসিন্দা রোজিনা আক্তারের নিকটে থেকে ব্যবসার লভ্যাংশ দেওয়ার, কথা বলে সরকারি স্ট্যামের মাধ্যমে,এলাকার স্থানীয় বাসীর সাক্ষী মোতাবেক রোজিনার জমি বিক্রি করা বিশ লক্ষ টাকা তুলে দেন দেলোয়ার হোসেনের নিকটে। তথ্য মতে আরো জানা যায় : দেলোয়ার বিভিন্ন কৌশল অবলম্বন করে, বিভিন্ন কথা বলে, ব্যবসার লভ্যাংশ বেশী দিবে বলে বিশ লক্ষ টাকা নেন রোজার আক্তারের নিকট থেকে। প্রতিমাসে লাভের অংশ তো দূরের কথা,আসল টাকার কথা বলতে গেলে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে দেলোয়ার হোসেন। সাভার মডেল থানায় অভিযোগ দায়ের, এস, পি, আইজি, থেকে শুরু করে, আইনি সকল সেক্টরে বিচার চেয়ে ও শেষ পযর্ন্ত বিচার পেলো না ভুক্তভোগী রোজিনা আক্তার । মূলত কি রহস্য লুকিয়ে আছে দেলোয়ার হোসেনের মধ্যে । দেলোয়ারের এতো ক্ষমতার সূএ কোথায়? কার নেতৃত্বে সস্ত্রাসী দল পরিচালনা করে দেলোয়ার হোসেন , চোখ রাখুন দ্বিতীয় পর্বে_ দৈনিক বিজয় নিউজ পএিকায়।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ ইমরান মোল্লা