সুজন বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক তুহিনের নিজস্ব উদ্যোগে গরিব ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ
দৈনিক বিজয় নিউজ বগুড়া প্রতিনিধিঃ
শনিবার বিকেলে পল্লী মঙ্গল হাই স্কুল মাঠে সুজন- সুশাসনের জন্য নাগরিক বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম তুহিন এর নিজস্ব উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরিব ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেন পল্লী মঙ্গল বারুইপাড়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডাঃ তৈবুর রহমানের নাতি ও তরুন সমাজ সেবক এহতেশামুল হাসান মাহি। এ সময়ে উপস্থিত ছিলেন সুজন সুশাসনের জন্য নাগরিক জেলা কমিটির সাধারণ সম্পাদক, সুজন শাখারিয়া ইউপি সভাপতি মিজানুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন আহমেদ, সদস্য নাজিমুদ্দিন, আরিফ হোসেন, বাহালুল কবির সুবাসসহ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে অর্ধ শতাধিক নারী ও পুরুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ রিপন ইসলাম