যুবদল সদস্য সচিব গাজী আতাউর এর নেতৃত্বে মির্জাগঞ্জে যুবদলের আনন্দ মিছিল
দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী জেলা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে আব্দুল মোনায়েম মুন্না সভাপতি ও মোঃ নুরুল ইসলাম নয়ন (এম পি)সাধারণ সম্পাদক এবং মির্জাগঞ্জের কৃতি সন্তান এবিএম মহসিন বিশ্বাস কে সহ সাধারণ সম্পাদক নির্বাচিত করায় বিএনপি চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মির্জাগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব জনাব গাজী আতাউর রহমানের নেতৃত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। ০৬/০৬/ ২০২৬ ইং তারিখ সোমবার মির্জাগঞ্জ যুবদল অফিসের সামনে থেকে এ মিছিলটি শুরু হয়ে বাকেরগঞ্জ, বরগুনা মহাসড়ক ধরে কোর্ট চত্বরে গিয়ে শুভেচ্ছা, আলোচনা ও বক্তৃতার মধ্য দিয়ে সমাপ্তি ঘোষনা করেন মির্জাগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জনাব নাসির হাওলাদার। এ সময় সেখানে বিপুলসংখ্যক নেতা, কর্মী উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন