রোটারী ক্লাব অব পাবনার উদ্যোগে ঈদ উপহার বিতরণ

রোটারী ক্লাব অব পাবনার উদ্যোগে ঈদ উপহার বিতরণ
ছবিঃ এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ

রোটারী ক্লাব অব পাবনা কর্তৃক আয়োজিত শহরের বিভিন্ন এলাকার দরিদ্র মানুষের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গত ৬ মার্চ শনিবার পাবনা শহরের সেন্ট্রাল গার্লস হাই স্কুলের সভা কক্ষে এ সকল ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নিদেশনা মূলক বক্তব্য দেন ও ঈদ উপহার বিতরণ করেন পাবনার পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত মোঃ আকবর আলী মুনসী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনার বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, প্রস্তাবিত বেসরকারি মাস্ট ইউনিভার্সিটির চেয়ারম্যান, মাহাতাব বিশ্বাস গ্রীন সিটি ও মাহাতাব বিশ্বাস রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রোটারী ক্লাব অব পাবনার চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান অধ্যক্ষ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস পিএইচএফ, মাছরাঙা টেলিভিশনের উত্তরাঞ্চলীয় ব্যুরো চীফ উৎপল মির্জা ও রোটারী ক্লাব অব পাবনার পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান খোন্দকার মবিদুর রহমান সেতু প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারী ক্লাব অব পাবনার প্রেসিডেন্ট রোটারিয়ান এস এম আলাউদ্দিন পরাগ।

প্রধান অতিথি রোটারী ক্লাব অব পাবনার এমন সামাজিক কাজের প্রশংসা করেন। তিনি আশা করেন আগামীতে রোটারী ক্লাব পাবনা তাদের নানা সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবে। বিশেষ অতিথি অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস পাবনাশ রোটারী ক্লাবের প্রতিষ্ঠাকালীন স্মৃতি চারন করেন। তিনি রোটারী ক্লাবের সকল সামাজিক কার্যক্রমে তাঁর সহায়তার কথা ব্যক্ত করেন। বিশিষ্ট সাংবাদিক উৎপল মির্জা রোটারী ক্লাবের এমন সামাজিক কাজের প্রশংসা করেন। তিনি বলেন রোটারী ক্লাব পরস্পর সহযোগিতার মাধ্যমে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রোটারী ক্লাব অব পাবনার পাস্ট প্রেসিডেন্ট এমপিএইচএফ প্রোগ্রাম চেয়ারম্যান রোটারিয়ান ফরিদুল ইসলাম। অনুষ্ঠানে পাবনা শহর এলাকার ১৫০ জন দরিদ্র মানুষের মধ্যে শাড়ী, লুংগী ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক আঃ খালেক খান পিভিএম, রোটারী ক্লাব অব পাবনার সকল রোটারিয়ান সদস্য, বহুগন্যমান্য ব্যক্তিবর্গ, সুবিধা ভোগী, নানা শ্রেণি পেশার মানুষ, সুশীল সমাজের প্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান