নরসিংদীর শিবপুরে উপজেলা বিএনপির সদস্যকে কুপিয়েছে দুলালপুরের স্থানীয় মাদক বিক্রেতারা
দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম নাজিম উদ্দিন আহমেদ (মুকুল) এর ছেলে, শিবপুর উপজেলা বিএনপি'র সদস্য মিনহাজ উদ্দিন টুটুল, ৬ইং জুন শনিবার, রাতে স্হানীয় মাদক ব্যবসায়ীদের অতর্কিত হামলায় গুরুতর আহত হন।মাথায় বেশ কয়েকটি সেলাই করা হয়েছে।ঘটনার সাথে জড়িতদের অনতিবিলম্ব গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানায় এলাকাবাসী।এ ব্যাপারে শিবপুর মডেল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলে সূত্রে জানা যায়। এ ব্যাপারে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এলাকা বাসির তথ্য মতে জানা যায়, যে কোন সময় বড়ো ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন