তোমাকে প্রথম দেখে - এস এম মনিরুজ্জামান আকাশ

তোমাকে প্রথম দেখে - এস এম মনিরুজ্জামান আকাশ
ছবিঃ এস এম এম আকাশ

 দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ

তোমাকে প্রথম দেখে

তোমাকে আমি বেসেছি ভালো-
জীবনে দেখেছি প্রথম বার,
তুমি হবে কি নয়নের আলো-
যদি চাও দেবো এ হৃদয় উপহার!
আশা আত্মবিশ্বাস চরম সাধনাতে-
থাকে প্রেমিক প্রেমিকা সর্বক্ষন মেতে...

আমি আঁকি তোমাকে নয়নের রঙে-
তুমি কি দেখোনা তোমার ছবি,
আমি থাকি তোমায় বিহীন ঢংয়ে-
ব্যর্থ প্রানে হয়ে অবরুদ্ধ এক কবি!
যাচিনা অবস্থান কোথায় তোমার-
আমি পাবো কিনা তোমার সুব্যবহার...

জীবন-যৌবন উত্তপ্ত বেসামাল-
আশা ও কামনায় চাই তোমায়,
তুমি হয়োনা অপরের প্রেমে কাঙ্গাল-
তুমি ভ্রমেও ফিরিয়ে দিওনা আমায়!
যত সাধনা তোমারই প্রানে আমার-
হবে জীবন তোমাকে ছাড়া হাহাকার...

বাসি ভালো বাসবো ভালো শুধু তোমাকে-
যদিও তুমি তা বুঝতে পারবেনা,
তোমার সুখেই সদা থাকবো আমি সুখে-
তবুও পাবো কিনা এ জীবনে ক্ষমা!
তোমার কোমল প্রানে প্রার্থনা রবে-
আমায় বিহীন তোমার জীবন কি পুর্ন হবে......!

এস এম মনিরুজ্জামান আকাশ
অ্যাডভোকেট-
জেলা ও দায়রা জজ আদালত, পাবনা।

দৈনিক বিজয় নিউজ/ এস এম এম আকাশ