বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে ব্যস্ত সময় পাড় করছেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া(এমপি)
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে ব্যস্ত সময় পাড় করছেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া(এমপি)। শনিবার বেলা ১০ ঘটিকায় সময় দিনাজপুর জেলা চিরিরবন্দর উপজেলায় সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত ব্যক্তিদের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাস্তবায়িত কর্মসূচির আওতায় ভিক্ষুকদের মাঝে ছাগল এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া(এমপি)।অপরদিকে উপজেলার বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে এবং উপজেলা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা নিবাহী অফিসার ফাতেহা তুজ জোহরা। নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ আখতারুজ্জামান মিয়া এমপি।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান