নরসিংদীর মনোহরদীতে সেফটি ছাড়াই চলছে ভবন নির্মাণের কাজ

নরসিংদীর মনোহরদীতে সেফটি ছাড়াই চলছে ভবন নির্মাণের কাজ
ছবিঃ মোঃ এমরুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ মনোহরদী (নরসিংদী) প্রতিনিধিঃ

নরসিংদী জেলার মনোহরদী উপজেলার মনোহরদী পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা তাজমহল আক্তার কোন সেফটি ছাড়াই এক বছর ধরে করে যাচ্ছেন,নিজস্ব ভবন নির্মাণের কাজ।ভবন নির্মাণ করতে গিয়ে আশেপাশের প্রতিবেশীদের সমস্যা হলে নানা ধরনের হুমকি দিয়ে আসছেন তিনি।উনার পাশের প্রতিবেশী জনাব এমদাদুল হকের সাথে কথা বলে জানা যায়,বিভিন্ন ধরনের কংক্রিট ঢালাই এবং কাঠসহ অন্যান্য ধাতব্য বস্তু উনার ঘরে পড়ে ঘর ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং জান-মাল হুমকীর মুখে রয়েছে।তিনি আরো জানান,নির্মাণাধীন ভবনের মালিক বিষয়টি অবগত করলে নির্মাণাধীন ঘরের মালিক তা আমলে না নিয়ে জনাব এমদাদুল হককে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি প্রদান করেন।

দৈনিক বিজয় নিউজ / মো: এমরুল ইসলাম