তুমি কি আমার কবিতার পংক্তি হবে - এস এম মনিরুজ্জামান আকাশ
দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ
তুমি কি আমার কবিতার পংক্তি হবে
(সুত্রঃ শাম্মী আক্তার সুহাসিনী, SJM-কে উৎসর্গীত)
তুমি! তুমি কি গো আমার মন কবিতার পংক্তি হবে
নাকি কবিতার সীমারেখায় বিরহী বিবর্নিত শিরোনাম,
হতে পারো কখনো কখনো কবিতার প্রচ্ছদ যদি চাও
নিরবতায় অনলবর্ষী হাসিতে উচ্ছ্বাসিত করো এ ধাম!
তুমি! চাইলে হতে পারো আমার কাব্য গাঁথার উৎস
হতে পারো কাব্য কথায় প্রসঙ্গ ব্যাখ্যা বিশ্লেষন আঁকা,
পারো হতে শব্দ চয়নে গঠনে শব্দ মালার মিলন রেখা
চাইলেই পারো রুপক অর্থে হতে ভাষান্তরিত পাদ টীকা।
তুমি! চাইলে লুকাতে পারো শত দুঃখ কষ্ট মিষ্টি হেসে
পারো বৈকি বেদনার নীলাভ বর্ণ লুকাতে বুকের গহীনে,
তোমার কাজল নয়নে হাসির আড়ালে স্বপ্নের ছোঁয়ায়
বিলিয়ে রোজ কাজের মাঝে নিজেকে জাতির কল্যাণে।
তুমি! তুমি আমার নৌকার মাঝি মাল্লা হতে পারো বৈকি
পারো জারি-সারি গীত পরিবেশন করতে যে চাঁদনী রাতে,
পল্লী গাঁয়ের মেঠোপথে হতে পারো গ্রামীণ বঁধূ নব সাজে
সুশীতল হবে গৃহস্থের ক্লান্ত দেহ-মন যদি হাত রাখো হাতে।
তুমি! তুমি কি হবে আমার পড়শী গানের আসরে শীত রাতে
হলে দোসর যায়না কিছু এসে অংক মেলাতে ভালোবাসার,
শুধু চায় মন দৃষ্টি সীমায় ভালো দেখতে তোমাকে মনে প্রানে
ঘুরতে হাত ধরে রোদ্দুর বিকেলের ছায়ায় মন খোঁজে সঙ্গী তার!
তুমি! তুমি কি আমার নিজের করে দেবে ধরা একটি বার
তোমাতে স্বত্ত্বা বিকিয়ে প্রেমে বর্তমান ও ভবিষ্যত মিশে রবে,
সকল কিছু দেবো বিলিয়ে তোমার কর কোমলে যা দেবার
শুধু জিজ্ঞাসা তোমাকে তুমি কি আমার কবিতার পংক্তি হবে...!
এস এম মনিরুজ্জামান আকাশ
অ্যাডভোকেট-
জেলা ও দায়রা জজ আদালত, পাবনা।
দৈনিক বিজয় নিউজ/ এস এম এম আকাশ