নওগাঁর মহাদেবপুর শিবরামপুর গ্রামে জামায়াত কর্মীর বাড়ি থেকে ৩০০ বস্তা সার উদ্ধার

নওগাঁর মহাদেবপুর শিবরামপুর গ্রামে জামায়াত কর্মীর বাড়ি থেকে ৩০০ বস্তা সার উদ্ধার
ছবিঃ উজ্জ্বল কুমার সরকার

দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুর উপজেলায় এক জামায়াত কর্মীর বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা ৩০০ বস্তা সার উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাতে সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ উপজেলার শিবরামপুর গ্রামের আব্দুল লতিফের বাড়িতে অভিযান পরিচালনা করেন। অভিযানে অবৈধভাবে মজুদ করা ৩০০ বস্তা সার উদ্ধার করা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উদ্ধারকৃত সার সরকারি অনুকূলে জব্দ করেন এবং অবৈধভাবে সার মজুদ করার অপরাধে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী আব্দুল লতিফকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা হুসাইন মুহাম্মদ এরশাদ এবং মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুখ উপস্থিত ছিলেন। এলাকাবাসীর অভিযোগ, আব্দুল লতিফ দীর্ঘদিন ধরে নিজের বাড়িতে অবৈধভাবে সার মজুদ করে কৃষকদের কাছে বিক্রি করে আসছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার