চুয়াডাঙ্গা জেলার, জীবননগর উপজেলার,কবরস্থান পাড়ার, মৃত্যু হরমুজ আলীর পুত্র, শামীম এর বিরুদ্ধে এলাকার সর্বস্তরের জনগণের অভিযোগ
দৈনিক বিজয় নিউজ চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা জেলার, জীবননগর উপজেলার,কবরস্থান পাড়ার, মৃত্যু হরমুজ আলীর পুত্র, শামীম এর বিরুদ্ধে এলাকার সর্বস্তরের জনগণের অভিযোগ। শামীম এলাকাতে সাংবাদিক পরিচয় এমন কোন অপকর্ম নাই সেটাতে সে জড়িত নয়, শামীম স্থানীয় বিএনপি পরিচয় ৫ আগস্ট এর পরে ব্যাপক চাঁদাবাজি করেছে, যাহার ফলশ্রুতিতে সে বর্তমানে বিএনপি থেকে বহিষ্কৃত। ৫ আগস্টের পর একাধিকবার মাদকের অভিযোগ জেল খেটেছে, জীবননগর উপজেলার সেনা ক্যাম্পের বিরুদ্ধে সহিংস আন্দোলন গড়ে তোলার অপচেষ্টা চালানোর মূল হোতা। জীবননগর শহরে জমি দখল, চাঁদাবাজি, মাদক, নারী ঘটিত বিষয়, হলো তার মূল জীবন জীবিকা দৈনন্দিন কর্মকাণ্ড। কোন কারণে এলাকাতে কোন ব্যক্তিদের মধ্য জমি জমা নিয়ে ঝামেলা তৈরি হলে, সেখান থেকে এই শামীম মোটা অংকের চাঁদা আদায় করে থাকে। এলাকাতে গণ্যমান্য ব্যক্তিদের চরিত্র হরণ তাহার অন্যতম কর্মকান্ড।তথাকথিত ভুইফোর সাংবাদিক শামীম এর বিরুদ্ধে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অভিযোগ, তাদের কাছে গোপনে চাঁদা দাবি করে, অন্যথায় মিথ্যা নিউজ করার হুমকি প্রদান করে থাকে। সাম্প্রতি জীবননগর উপজেলায় সেনা হেফাজতে ডাবলুর মৃত্যুর ঘটনা নিয়ে, এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বিরুদ্ধে নিউজ করার হুমকি দিচ্ছে, এবং মোটা অংকের টাকা দাবি করছে, যাহারা টাকা দিতে অস্বীকৃতি জানাচ্ছে তাহাদেরকে জড়িয়ে মিডিয়াতে নিউজ করছে। এলাকার গণ্যমান্য ব্যক্তি বিভিন্ন পেশাজীবী যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, অবসরপ্রাপ্ত সেনা সদস্য, নারী শিক্ষক, কেহ তার টার্গেট থেকে রেহাই পাচ্ছে না। এলাকার সুধীজনদের দাবি এই ভুইফোর তথাকথিত হলুদ সাংবাদিক এর বিরুদ্ধে প্রশাসন যদি কোন কার্যকরী ব্যবস্থা না নেন, বিষয়টি জটিল আকার ধারণ করবে। জীবননগর উপজেলা ভারতীয় বর্ডার সংলগ্ন উপজেলা এই উপজেলায় মাদকের বড় বড় চালান আসা-যাওয়া করে। দর্শনা শহর এবং জীবননগর উপজেলা দক্ষিণবঙ্গের মাদকের স্পট হিসেবে পরিচিত, এই সাংবাদিক শামীম এর বিরুদ্ধে অভিযোগ আছে বড় বড় মাদকের চালান ও অন্যান্য সকল অপকর্ম জীবননগর শহরের কোট পাড়ার নজরুল ইসলাম এর ছেলে রাসেল মূল সহযোগী হিসেবে কাজ করে এবং এলাকা থেকে ঢাকাতে পাচার কাজে সহযোগিতা করে। এলাকার সু -নাগরিকদের প্রত্যাশা প্রশাসন যেন এই শামীমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করে। যদি এর ব্যত্যয় হয় জনগণ মনে করে এই শামীমের কারণে এলাকাতে বড় ধরনের আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে।
দৈনিক বিজয় নিউজ/ ইডি