সিরাজগঞ্জে বেলকুচি উপজেলায় দরিদ্র রোগীদের বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

সিরাজগঞ্জে বেলকুচি উপজেলায় দরিদ্র রোগীদের বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
ছবিঃ মোঃ হোসেন আলী ছোট্ট

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ

 বেলকুচি  উপজেলায় এনায়েতপুর থানা রুপনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়  প্রায় ১০০০ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রায় দেড় শতাধিক রোগীর বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও বিনামূল্যে ৩৫০ জনকে চোখের চশমা প্রদান শনিবার ( ০৪ জুলাই ২০২৬) সকাল ৯ টা হতে দুপুর ২ টা পর্যন্ত। বেলকুচি  উপজেলায় এনায়েতপুর থানা রুপনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, অধ্যাপক এম. এ মতিন মেমোরিয়াল বিএনএসবি বেজ চক্ষু হাসপাতাল সিরাজগঞ্জের বাস্তবায়নে  এ.এম ফষ্টর কেয়ার,  উত্তরা এর আর্থিক সহযোগিতায় এবং সেবা মুক্ত স্কাউট গ্রুপ সিরাজগঞ্জের সার্বিক সমন্বয়ে দরিদ্র চক্ষু রোগীদের বিনামূল্যে চক্ষু ক্যাম্প উদ্বোধন করেন সেবা মুক্ত স্কাউট গ্রুপের  সভাপতি প্রেসিডেন্ট রোভার স্কাউট এম. এম কামরুল হাসান। 

 সেবা মুক্ত স্কাউট গ্রুপের  সভাপতি প্রেসিডেন্ট রোভার স্কাউট এম. এম কামরুল হাসান বলেন, বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করায়  স্বাগত জানিয়ে বলেন, মানুষের অন্যতম গুরুত্বপূর্ন অঙ্গ চোখ। কাজেই চোখের কোন সমস্যা দেখা দিলে অবহেলা না করে দ্রুত  চিকিৎসা নেয়া প্রয়োজন।  সমাজের অসহায় দরিদ্র জনগোষ্ঠিকে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা দেয়া একটি মহৎ কাজ। আমি জেনেছি  চক্ষু রুগীদের জন্য বিনামূল্যে চক্ষু সেবাদান কার্যক্রম চালিয়ে সিরাজগঞ্জের ৯ টি উপজেলায় এ পর্যন্ত এই চক্ষু ক্যাম্প  মিলে ১০ টি  চক্ষু শিবির ক্যাম্প সম্পূর্ণ করলো। এতে  এলাকাবাসীকে উপকৃত করেছে। বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করায় আরও অনেক চক্ষু রোগী উপকৃত হবে। সেবামূলক কর্মকা-ের প্রশংসা করে আগামীতেও সিরাজগঞ্জের বিভিন্ন   উপজেলায় নতুন ব্যাপক ভাবে চক্ষু শিবির করা হবে। তিনি সকলের প্রতি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি আরো বলেন,  এ এলাকাসহ আসপাসের গ্রামের মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে। চোখের চিকিৎসা করানো তাদের জন্য অনেক ব্যয় বহুল। তাদের কথা চিন্তা করে আমরা নিম্নবিত্ত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পের আয়োজন করেছি। মানুষের পাশে  থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। 
এবং ভবিষ্যতে এ ধরনের চিকিৎসা সেবা ক্যাম্প অব্যাহত রাখারও চেষ্টা করবো।

এসময়ে উপস্থিত ছিলেন  সেবা মুক্ত স্কাউট গ্রুপের স্কাউট লিডার ও বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক উপ- কমিশনার মাছুম বিল্লাহ মাহি,   সেবা মুক্ত স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক মো. রফিকুল ইসলাম শামীম, সেবা মুক্ত স্কাউট গ্রুপের  (আর এস এল)  সহকারী  অধ্যাপক মো. আসলাম হোসেন, অধ্যাপক এম এ মতিন বিএনএসবি বেজ চক্ষু হাসপাতাল, সিরাজগঞ্জের ম্যানেজার প্রোগ্রাম মিজা আহমেদ আলী লিটন,  জুনিয়র কনসালটেন্ট ডাঃ ফারুক হাসান, সহ আরো অন্যন্যরাও অন্বেষণ মুক্ত স্কাউট দলের প্রতিষ্ঠাতা সম্পাদক সাংবাদিক  মো. হোসেন আলী (ছোট্ট), সেবা মুক্ত স্কাউট গ্রুপের ইউনিট লিডার মো. হাফিজুর রহমান, মোঃ আশিকুর রহমান সহকারী ইউনিট লিডার মোঃ পারভেজ সরকার,, সহ রোভার এবং স্কাউট সদস্য  ও গার্ল ইন রোভার ও রোভার সদস্যর উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ হোসেন আলী ছোট্ট