অনুপ্রেরণার দ্বীপশিখা - এস এম এম আকাশ
দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ
অনুপ্রেরণার দ্বীপশিখা - এস এম এম আকাশ
(সুত্রঃ মোঃ তরিকুল ইসলাম,
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট,
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত,পাবনা)
যার হাসিতে মুগ্ধ আমি-আমরা আদালত আঙ্গিনায়-
নিবিড় চাহনীতে ন্যায় বিচার প্রার্থীর চিত্তে মায়া বাড়ায়,
মুচকি হাসি লেগেই থাকে অবিরাম যার চোখে মুখে-
স্নেহ শ্রদ্ধায় সর্বদা ন্যায় পথে থাকার দিও শক্তি বুকে!
কর্মচাঞ্চল্য ফিরে পাই যে দেখলে তাঁর মুখে মৃদু হাসি-
বলতে উদ্যত এ মন সদা তৎপর!বসতে চায় পাশাপাশি,
কথায় তাঁর কোমলতা মাখা দেখি যে সম্মুখ প্রানে বসে-
বিচার কাজের ফাঁকে মৃদুমন্দ কথা বলেন মুৃচকি হেসে।
বিচারাঙ্গনে বিচক্ষণতার স্বাক্ষরে কৃতকর্মে সদা অবিরাম-
আপন আলোয়-গুনে উদ্ভাসিত হয়ে অর্জন করেছেন সুনাম,
এক নামেই আদালত পাড়ায় যিনি সুপরিচিতি দেশপ্রেমে-
সুনাম কিনেছেন মানবিক মুল্যবোধে ও ন্যায় বিচারের দামে।
হয় কথা বিচারালয়ে যথারীতি; বিচার কাজের পরিসীমায়-
যত বারই দেখি তারে মুচকি হাসতে সে আমার চিত্তে ধায়,
মুগ্ধ আমি হাসির ছটায়,বিমোহিত যে সুকোমল আচরণে
বিচারে মন জয় করেছেন লাখো ভুক্তভোগীর সংগোপনে।
অনন্য উপলদ্ধিতে তাঁর বিচক্ষণতা করতে হবে মুল্যায়ন-
বিচার বিভাগের লাখো মহৎ গুনীর মাঝে তিনিও একজন,
হাসতে শিখেছি কোমলতার সাথে তাঁর প্রানে যে এই লেখা-
আদালতেই নয়তো জীবনেও তিনি অনুপ্রেরণার দ্বীপশিখা!
এস এম মনিরুজ্জামান আকাশ
অ্যাডভোকেট-
জেলা ও দায়রা জজ আদালত,
পাবনা।
দৈনিক বিজয় নিউজ/ এস এম এম আকাশ