ঈশ্বরদীর সাবেক মেয়র মখলেছুর রহমান'র মৃত্যুতে পাবনা জেলা জাতীয়তাবাদী পেশাজীবী দলের শোক প্রকাশ

ঈশ্বরদীর সাবেক মেয়র মখলেছুর রহমান'র মৃত্যুতে পাবনা জেলা জাতীয়তাবাদী পেশাজীবী দলের শোক প্রকাশ
ছবিঃ এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:

পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক, সভাপতি, ঈশ্বরদী পৌরসভার তিনবারের নির্বাচিত সাবেক মেয়র ও বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ মখলেছুর রহমান বাবলু'র অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে পাবনা জেলা জাতীয়তাবাদী পেশাজীবি দল। পাবনা জেলা জাতীয়তাবাদী পেশাজীবি দলের পাবনা জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম খান বাবু, সহসভাপতি মোঃ রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম শুভ, সহঃ সাংগঠনিক সম্পাদক শিপন, মহাসিনা খান সেতু, প্রচার সম্পাদক মোঃ আঃ খালেক খান, মহিলা বিষয়ক সম্পাদক লিমন আমির জয়ী, প্রকাশনা সম্পাদক বুড়ি সরকার ও সদস্য মোঃ মোখলেছুর রহমান একলাচ আকতার জাহান প্রমূখ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। তারা শোকবার্তায় বলেন, মোঃ মখলেছুর রহমান বাবলু ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সৎ, সাহসী, জনকল্যাণে নিবেদিতপ্রাণ ও কঠোর পরিশ্রমী রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি তার সুদীর্ঘ রাজনৈতিক জীবনে পাবনাসহ ঈশ্বরদী উপজেলার নানা সামাজিক ও মানবিক কর্মকান্ডের উন্নয়ন, গণমানুষের অধিকার প্রতিষ্ঠা এবং বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। শোকবার্তায় আরও উল্লেখ করা হয়, তাঁর মৃত্যুতে পাবনার রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। তাঁর আদর্শ, নেতৃত্ব ও জনসেবামূলক কর্মকাণ্ড দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। পাবনা জেলা জাতীয়তাবাদী পেশাজীবী দলের পক্ষ থেকে মহান আল্লাহর নিকট মরহুমের আত্মার মাগফিরাত, চিরশান্তি ও জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া কামনা করা হয়। পাশাপাশি মরহুমের পরিবার বর্গের সদস্যদের ধৈর্য ধারণ করার জন্য মহান আল্লাহ পাক'র কাছে দোয়া কামনা করা হয়।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান