রাঙ্গাঝিরি ছড়ার তীব্র স্রোতে ভেসে প্রাণ গেল পাঁচ বছরের শিশু আলিয়ার

রাঙ্গাঝিরি ছড়ার তীব্র স্রোতে ভেসে প্রাণ গেল পাঁচ বছরের শিশু আলিয়ার
ছবিঃ এম হাবিবুর রহমান রনি

দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের রাঙ্গাঝিরি ছড়ার তীব্র পানির স্রোতে ভেসে পাঁচ বছর বয়সী শিশু আলিয়া সোলতানার মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) সকাল প্রায় ১০টার দিকে বাইশারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রাঙ্গাঝিরি ছড়ায় এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ভারী বর্ষণের কারণে ছড়ায় পানির প্রবল স্রোত সৃষ্টি হয়েছিল। এ সময় আলিয়া সোলতানা ছড়ার কাছে গেলে হঠাৎ তীব্র স্রোতে ভেসে যায়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার অভিযান চালান। দীর্ঘ খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি