সিরাজগঞ্জে সরকারি যাকাত ফান্ডে হাজী আব্দুস সাত্তার'র দশ লাখ টাকার চেক প্রদান
দৈনিক বিজয় নিউজ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা,সমাজ পরিবর্তনের মাধ্যম। সিরাজগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের সরকারি যাকাত ফান্ডে ১০ লক্ষ টাকার চেক প্রদান করেন, আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, মানবতার ফেরিওয়ালা হাজী মোঃ আব্দুস সাত্তার৷ মঙ্গলবার ( ০৭ জুলাই ২০২৬) সকাল ১০ টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায় এর নিকট দশ লাখ টাকার চেকটি প্রদান করেন হাজী মোঃ আব্দুস সাত্তার। এ-সময় সিরাজগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ মামুন খান, ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ, সিরাজগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। এ-সময় আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হাজী মোঃ আব্দুস সাত্তার বলেন, এই সাহায্যের মাধ্যমে বাংলাদেশের অসহায় ও দুস্থ মানুষ উপকৃত হবেন। পাশাপাশি সকল সামর্থ্যবান ব্যক্তিকে এইধরনের কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ হোসেন আলী ছোট্ট