সিরাজগঞ্জে অসুস্থ যুবদল নেতা সাইফুলকে দেখতে গেলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু

সিরাজগঞ্জে অসুস্থ যুবদল নেতা সাইফুলকে দেখতে গেলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু
ছবিঃ মোঃ হোসেন আলী ছোট্ট

দৈনিক বিজয় নিউজ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ছাত্রনেতা ও সিরাজগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জীবন দীর্ঘদিন ধরে অসুস্থ। তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) সকালে জানপুর এলাকার নিজ বাসভবনে যান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু। সাক্ষাৎকালে তিনি সাইফুল ইসলাম জীবনের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তার চিকিৎসা সম্পর্কে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি অসুস্থ নেতার দ্রুত সুস্থতা কামনা করেন এবং প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন। এ সময় তিনি বলেন, দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যেকোনো দুর্দিনে বিএনপি সবসময় পাশে থাকে এবং ভবিষ্যতেও থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র মো. নুরুল হক, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিএনপি, যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তারা অসুস্থ সাইফুল ইসলাম জীবনের সঙ্গে কিছু সময় কাটান, তার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন এবং মহান আল্লাহর কাছে তার দ্রুত আরোগ্য কামনা করেন। স্থানীয় নেতাকর্মীরা জানান, সাইফুল ইসলাম জীবন দীর্ঘদিন ধরে দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তার অসুস্থতার খবরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিএনপির জেলা সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর এই খোঁজখবর নেওয়াকে মানবিক ও সহমর্মিতার একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে তারা উল্লেখ করেন। এসময় উপস্থিত সবাই সাইফুল ইসলাম জীবনের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন এবং তার পরিবারকে সাহস ও ধৈর্য ধারণের আহ্বান জানান।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ হোসেন আলী ছোট্ট