গোবিন্দগঞ্জে নাকাই পশ্চিম পোগইলে গরীব-অসহায়দের মাঝে ঈদ সামগ্রি বিতরণ

গোবিন্দগঞ্জে নাকাই পশ্চিম পোগইলে গরীব-অসহায়দের মাঝে ঈদ সামগ্রি বিতরণ
ছবিঃ সাজাদুর রহমান সাজু

দৈনিক বিজয় নিউজ গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই পশ্চিম পোগইল উত্তরপাড়া জামে মসজিদে স্থানীয় গরীব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (৮ এপ্রিল, ২০২৪) বিকালে মসজিদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩২, গাইবান্ধা-৪ আসনের সাংসদ এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি। সংক্ষিপ্ত এক বক্তব্যে এমপি বলেন, আজকের এমন আয়োজনে আমি আসতে পেরে ধন্য। আমি আয়োজকদের সাধুবাদ জানাচ্ছি। এভাবেই প্রতিটি সমাজে বিত্তবানরা দুঃস্থ-অসহায়দের সহযোগিতায় এগিয়ে আসবে এটাই কাম্য।

তিনি আরও বলেন, বিগত নির্বাচনে আপনারা আমাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিশাল ব্যবধানে বিজয়ী করেছেন। আপনাদের ভালবাসার টানে নির্বাচন পরবর্তী এখানে একাধিকবার এসেছি। আপনাদের দুঃখ-দুর্দশার কথা শুনেছি; তা সমাধানের যথাসাধ্য চেষ্টা করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন সারাজীবন আপনাদের পাশে থেকে গোবিন্দগঞ্জের উন্নয়নে অবদান রাখতে পারি।মসজিদ কমিটির সভাপতি মীর এম এম শামীম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন গাইবান্ধা জেলা শাখার সহ-সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, গাইবান্ধা জেলা চেম্বার অব কমার্স এর সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাকসুদুর রহমান সাহান প্রমুখ। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপস্থিত গরীব-অসহায়-দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

দৈনিক বিজয় নিউজ/ সাজাদুর রহমান সাজু