রাউজানে টানা বৃষ্টিতে নালায় পড়ে শিশুর মৃত্যুঃ
দৈনিক বিজয় নিউজ চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
রাউজানে পানির নালায় পড়ে মোহাম্মদ মোস্তাকিম নামের তিন বছরের শিশু মৃত্যু হয়েছে, ৮জুলাই বুধবার বিকালে উপজেলার ডাবুয়া ইউনিয়ন ২নম্বর ওয়ার্ডের এই ঘটনা ঘটে। নিহত মোস্তাকিম সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মোঃপারভেজের ছোট ছেলে।দুই বোন এক ভাইয়ের মধ্যে সে ছিল সবার ছোট, স্হানীয় ও পরিবারের সদস্যরা জানান বুধবার শিশু মোস্তাকিমের দাদা আনোয়ার দোকানে যাওয়ার জন্য ঘর থেকে বাহির হয়েছিল। পরিবারের অগোচরে দাদার পেছনে চলে যায় শিশু মোস্তাকিম, এক পর্যায়ে সড়কের পাশে পানি চলাচলের নালায় পড়ে যায়, শিশুটি এক সিএন চালিত অটোরিকশা চালক দেখতে পেয়ে তাত্ক্ষণিক শিশুটিকে উদ্ধার করার পর স্হানীয়রা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ডাবুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াছিন আকতার বলেন।নালায় পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।নালায় স্রোত থাকাতে শিশুটি ভেসে যায়। আমি পরিষদে যাওয়ার সময় শিশুটিকে উদ্ধার করতে দেখে আমার গাড়িতে করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দৈনিক বিজয় নিউজ/ পুলক বড়ুয়া