নরসিংদীর শিবপুরে ইয়াবা, গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নরসিংদীর শিবপুরে ইয়াবা, গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
ছবিঃ আবু নাঈম রিপন

দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নে শিবপুর মডেল থানার এস আই কাইয়ূমের নেতৃত্বে অভিযান চালিয়ে নিশাদ (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৯০ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক নিশাদ শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের মধ্য কারার চর গ্রামের রতন মিয়ার ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি ও হেফাজত থেকে ৯০ পিস ইয়াবা এবং ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন