প্রিয়দর্শিনী প্রিয়তমা - অ্যাডভোকেট এস এম মনিরুজ্জামান আকাশ

প্রিয়দর্শিনী প্রিয়তমা - অ্যাডভোকেট এস এম মনিরুজ্জামান আকাশ
ছবিঃ এস এম এম আকাশ

 দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ

প্রিয়দর্শিনী প্রিয়তমা - অ্যাডভোকেট এস এম মনিরুজ্জামান আকাশ

(সুত্রঃ আমার একজন প্রিয়ংবদা প্রিয়দর্শিনী আছে ডাঃ ঝর্ণা ! যার প্রতি আমি ভালোবাসায় ঋনী ঝর্ণা'কে উৎসর্গ করছি)

কত বার দেখি তোমায় রোজ করিনি হিসাব তার-
কেমনে হবে মিলন মোদের কেমনে হবে সংসার!
কেমনে হবে সাক্ষাৎ ভাবি আজ নিঃরবে আনমনে-
মুখোমুখি হবে কথা আলাপচারিতায় আজ দু'জনে!

বুকে করে রাখবো ধরে প্রিয়দর্শিনী প্রিয়ংবদা তোমায়-
হতবিহবল আমি সর্বদা ভাবি তা সুপ্ত নিস্তেজ বাসনায়,
তুমি ভাবনার মেঘ রোদ্দুরে সারাক্ষণ করবে খেলা জানি-
রবো তব ভালোবাসায় আজন্মকাল পরিতুষ্ট প্রেমে ঋনী!

আমি মুগ্ধ তোমার মেঘ বরণ দীঘল কেশে রাজকুমারী-
হতে পারি তোমার পদাঙ্ক অনুসরণে হাবাগোবা আনাড়ি,
তোমার চুলের বেনীতে আগ্রহ জাগে হতে রক্ত গোলাপ-
চুলের গন্ধে মাতাল বেশে করতে বিমোহিত প্রেমালাপ!

তোমার মুখের কথা মালা উচ্চারণে লাগে অমৃত বচন-
শুনি যতই হয়ে যাই মোহিত বিবাগী উদাসী এ কবি মন,
তোমার বাকপটুতা আমায় ভাবুক করে সময়ে ইত্যবসরে-
ভাবনার জালে জড়িয়ে আছো বিনা বাঁধনে আপন করে!

মুখশ্রীর কথা নাইবা বললাম হৃদয় কে ভালোবাসি বলে-
এ জীবন পথ হারাবে ভালোবেসে তুমি আমার না হলে,
চক্ষু যুগল স্বপ্ন দেখায় নতুন পৃথিবী গড়তে আলোচনায়-
চিনেছি জেনেছি যতটা তোমাকে তাতেই ঋনী এ হৃদয়।

আপাদমস্তকে ভালোবাসি তোমায় অনাদিকালের তরে-
কবে পাবো তোমায় দেবে ধরা ভালোবেসে এ বাহুডোরে,
কত কথা বলবো তোমায় তাতো এই হৃদয়ে করেছি জমা-
হবে সে কথা মুখোমুখি বসে আদরে প্রিয়দর্শিনী প্রিয়তমা!

এস এম মনিরুজ্জামান আকাশ
অ্যাডভোকেট-
জেলা ও দায়রা জজ আদালত, পাবনা।

দৈনিক বিজয় নিউজ/ এস এম এম আকাশ