এলাকাতে আবারো ক্ষমতায় ফিরে এসেছে যুবলীগ

এলাকাতে আবারো ক্ষমতায় ফিরে এসেছে যুবলীগ
ছবিঃ ইডি

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়ন এ, এমনই এক বাস্তব চিত্র ফুটে উঠেছে। আশরাফুল পিতা হাবিবুর রহমান, গ্রাম লক্ষ্মীপুর, ইউনিয়ন হারদী,উপজেলা আলমডাঙ্গা। এই আশরাফুল ছিল, চুয়াডাঙ্গা ১ আসনের আওয়ামী লীগের সন্ত্রাসী গডফাদার  এমপি সোলাইমান হক জোয়ারদার সেলুন এর  ডান হাত।  আওয়ামী লীগের শাসনামলে এমন কোন অপকর্ম নাই যাহা এই আশরাফুল করে নাই, হারদী ইউনিয়নে তার ছিল একচ্ছত্র ক্ষমতা। ইউনিয়নের ওসমান পুর বাজারে প্রকাশ্যে দিবালোকে আগ্নেয় অস্ত্র হাতে চলাফেরা করতেন তার বাহিনী নিয়ে। অন্যের যুবতী মেয়ে বোমা ফাটিয়ে আগ্নেয়  অস্ত্র ধরে তুলে নিয়ে ২০/২৫ দিন অজ্ঞাত স্থানে রেখে ধর্ষণ করে  ফেরত পাঠিয়েছে, এমন ঘটনাও এলাকাতে একাধিক ঘটিয়েছিলেন। ইমাদুল পিতার রুহুল আমিন, বিনা মোল্লা পিতা মানছের মোল্লা সহ যুবলীগের শতাধিক সদস্য ছিল তার বাহিনীতে। ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পদবীধারী এই আশরাফুল ৫ই আগস্টের পরে দীর্ঘদিন পলাতক ছিলেন। বর্তমানে এই আশরাফুল এলাকাতে ফিরে বিএনপি'র পকেট কমিটির ইউনিয়নের কয়েকজন নেতা  এবং বহিষ্কৃত নেতা জিল্লুর রহমান ওল্টু ছত্রছায়ায় এলাকাতে আবারও ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। পূর্বের সময় আর বর্তমান সময়ের মধ্যে শুধুমাত্র যুবলীগ এর পরিচয়টা ব্যবহার হচ্ছে না। বাকি সকল অপকর্ম তার বাহিনী নিয়ে চালিয়ে যাচ্ছে পুরোদমে। এলাকার মাদক সিন্ডিকেট এবং চাঁদাবাজি সিন্ডিকেট সকল কিছুই আশরাফুল নিয়ন্ত্রণ করিতেছে।  বিএনপির ইউনিয়নের পকেট কমিটির ছত্রছায়ায় আশরাফুল আবারো ওসমান পুর বাজার পুরো দমে দখল করে নিয়েছে, এখান কার প্রায় সকল দোকানদার আশরাফুল কে চাঁদা দিতে বাধ্য হচ্ছে। আশরাফুল ইতিমধ্যেই ওসমান পুর লক্ষীপুর গ্রামের বেশ কয়েকজনকে গুরুতর জখম করেছে। ইউনিয়নের বিএনপি'র ত্যাগী নেতাকর্মী এবং সমর্থকদের মধ্য ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। সকল নেতাকর্মী এবং ভোটারগন বলিতেছেন, আবারো আমাদের আশরাফুলের অধীনে চলতে হচ্ছে, তাহলে বিএনপি কে বা তারেক রহমানকে ভোট দিয়ে কি লাভ হলো??. ইউনিয়নের বিএনপির ত্যাগী নেতাকর্মীদের ভাষ্য আশরাফুলের এই রাজত্ব  চলতে থাকলে, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন, এবং উপজেলা পরিষদের নির্বাচনে এই এলাকার বিএনপি'র ভরাডুবি হবে। বিএনপির সকল ভোটার এবং নেতাকর্মীরা এই ঘটনার সকল দায়ভার ইউনিয়ন বিএনপি পকেট কমিটির নেতা মনিরুল ইসলাম কে অভিযুক্ত করেছেন। মনিরুল ইসলামের পরোক্ষ সহযোগিতায় আশরাফুল এই ধরনের ক্ষমতা প্রদর্শন করিতেছে। যাহা ভবিষ্যতে বিএনপির জন্য বুমেরা হবে।

দৈনিক বিজয় নিউজ/ ইডি