অনন্তদর্শিনী প্রিয়ংবদা - এস এম এম আকাশ

অনন্তদর্শিনী প্রিয়ংবদা - এস এম এম আকাশ
ছবিঃ এস এম এম আকাশ

 দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ

অনন্তদর্শিনী প্রিয়ংবদা - এস এম এম আকাশ

(সুত্রঃ অনন্তদর্শিনী প্রিয়ংবদা
শাহজাদী ডাঃ ঝর্ণা-কে নিবিড় প্রেমের অনবদ্য আকর্ষণে উৎসর্গীত)

মনে প্রানে খুঁজি যারে আমি অঁজ পল্লী পাড়া গাঁয়ে-
পল্লী বধূর সাজে দেখতে তারে আলতা রাঙা পায়ে,
কই ওগো সুকন্যা বসতে চাই প্রসন্নতায় মুখোমুখি-
বলতে দুটি মনের কথা ঝেড়ে ফেলে জড়তা হতে সুখী

কেউ কি আছে এতটুকুও দেবে সাড়া আহ্বানে-
রাখবো যারে ভালোবেসে এই হৃদয়ের মধ্যেখানে,
মেলাবো হৃদয়ে তার হৃদয় বিলিয়ে আপনাকে-
জানবেনা কেউ, বুঝবেনা কেউ ব্যর্থতার দুর্বিপাকে।

মন চাইছে দেখতে তোমায় ইচ্ছে টুকুও যে আজ পরাধীন-
ভালোবাসা পাওয়ার প্রত্যাশায় বেড়েছে হৃদয়ে বহু ঋন,
স্বত্ত্বা আজ হুমকির মুখে,সময়ও শুনছেনা কথাটুকু আবেশে-
মন আমার নিঃরবে জ্বলছে,ভালোবাসা না পেয়ে পাশে!

আমি ভালোবাসতে চাই কাল-কালান্তরে অনাদিকাল-
তাকেই ভালবেসে যাবো যার হৃদয়ে প্রেম পোড়া কপাল,
যদি ভালোবেসে ধরার মত দুটি হাত পাই এই জীবনে-
আমৃত্যুকাল রবো তার প্রেমে এ ওয়াদা করছি তপ্ত ভুবন।

হয়তো কথা মানবে সে যদি বোঝে নিবিড় ভাবনায় বসে-
কাব্য স্বত্ত্বায় অংশীদার হতে হাত ধরে রবে আমার পাশে,
কথা হয় রোজ তার সাথে নিমগ্ন ভালোবাসার কথা সর্বদা-
ভালোবাসি হয়তো বুঝেও বোঝনি প্রিয়দর্শিনী প্রিয়ংবদা!

এস এম মনিরুজ্জামান আকাশ
অ্যাডভোকেট-
জেলা ও দায়রা জজ আদালত,
পাবনা।

দৈনিক বিজয় নিউজ/ এস এম এম আকাশ