নওগাঁ সমতা ও নেসডো এনজিওর উচ্চ মুনাফা পরিশোধ না করার অভিযোগে মানববন্ধন, আমানত ফেরতের দাবি

নওগাঁ সমতা ও নেসডো এনজিওর উচ্চ মুনাফা পরিশোধ না করার অভিযোগে    মানববন্ধন, আমানত ফেরতের দাবি
ছবিঃ উজ্জ্বল কুমার সরকার

দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ

উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা আমানত হিসেবে সংগ্রহের পর সেই অর্থ ও প্রতিশ্রুত মুনাফা পরিশোধ না করার অভিযোগে সমতা ও নেসডো এনজিও/সমবায় সমিতির বিরুদ্ধে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত আমানতকারীরা। শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১০টায় নওগাঁ শহরের খলিশাকুড়ি এলাকায় সমতা ও নেসডোর প্রধান কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেওয়া ক্ষতিগ্রস্ত গ্রাহকদের অভিযোগ, উচ্চ মুনাফার আশ্বাস দিয়ে সমতা ও নেসডো তাদের কাছ থেকে কোটি কোটি টাকা আমানত হিসেবে গ্রহণ করলেও দীর্ঘদিন ধরে সেই অর্থ কিংবা প্রতিশ্রুত মুনাফা কোনোটিই পরিশোধ করা হচ্ছে না। তে অনেক পরিবার চরম আর্থিক সংকটে পড়েছে। তারা অবিলম্বে তাদের আমানতের অর্থ সুদসহ ফেরত দেওয়ার দাবি জানান। বক্তারা বলেন, জীবনের কষ্টার্জিত সঞ্চয়ের টাকা আটকে থাকায় অনেক গ্রাহক মানবেতর জীবনযাপন করছেন। দ্রুত আমানতের অর্থ ফেরত দেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন। মানববন্ধনে নারী-পুরুষসহ বিপুলসংখ্যক ক্ষতিগ্রস্ত আমানতকারী অংশ নেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার