সিরাজগঞ্জ সদর পৌরসভার কর্মচারী ইউনিয়ন দ্বিবার্ষিক সাধারণ নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত

সিরাজগঞ্জ সদর পৌরসভার কর্মচারী ইউনিয়ন দ্বিবার্ষিক সাধারণ নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত
ছবিঃ মোঃ হোসেন আলী ছোট্ট

দৈনিক বিজয় নিউজ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জে পৌরসভার কর্মচারী ইউনিয়নের  দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনে ২০২৬ এর শুধুমাত্র সভাপতি প্রার্থী নির্ধারণের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়। শনিবার (  ১১ জুলাই) সকাল ৯ টা থেকে বিকেল ৩ ঘটিকা পর্যন্ত পৌরসভার সম্মেলন সভাকক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে মোট ৫৮ জন ভোটার ও ৮ সদস্য বিশিষ্ট পৌরসভার কর্মচারী ইউনিয়ন কমিটি গঠিত।  এবং  ০৮ জনের মধ্যে বিভিন্ন পদের ০৭ জন সিলেকশনে নির্বাচিত হয়েছে। সভাপতি প্রার্থী সিলেকশন না হওয়া  সভাপতি প্রার্থী মোঃ আব্দুল লতিফ দুলাল   (আনারস মার্কায়) এবং মোঃ রাশেদুল ইসলাম তুহিন (দোয়াত কলম মার্ক) প্রতিদ্বন্দ্বিতা করেন।  উক্ত নির্বাচনে মোঃ আব্দুল লতিফ দুলাল  (আনারস মার্কায়) ২৯ ভোট পেয়ে সভাপতি হিসেবে নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ রাশেদুল ইসলাম তুহিন (দোয়াত কলম মার্ক) ২৬ ভোট পেয়ে পরাজিত হয়। এবং  সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ আলআমীন হোসেন তার কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় বিজয়ী হোন।  ভোট গ্রহণ অনুষ্ঠানে এসময়ে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের  (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) শাহাদাত হুসেইন। সিরাজগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, সহ পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।  উল্লেখিত নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে পালন করেন মোঃ এস এম শাহ আলম, সমাজ উন্নয়ন কর্মকর্তা সিরাজগঞ্জ পৌরসভা।  এসময়ে উপস্থিত ছিলেন ।

দৈনিক বিজয় নিউজ/মোঃ হোসেন আলী ছোট্ট