তোমার চোখেই দেখি আমার পৃথিবী - অ্যাডভোকেট এস এম মনিরুজ্জামান আকাশ

তোমার চোখেই দেখি আমার পৃথিবী - অ্যাডভোকেট এস এম মনিরুজ্জামান আকাশ
ছবিঃ এস এম এম আকাশ

 দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ

তোমার চোখেই দেখি আমার পৃথিবী - অ্যাডভোকেট এস এম মনিরুজ্জামান আকাশ

(সুত্রঃ এজজন ভাবনার প্রতিবিম্বে যে সারাক্ষণ অবস্থান ও বিচরণ করে হৃদয়ে মনে ও
নয়নে! সেই প্রিয়দর্শিনী ঝর্ণা-কে প্রীতির উচ্ছ্বাসে উৎসর্গীত)

অপার নেয়ামত আছে যত এই নগ্ন পৃথিবীতে
ভালোমন্দ দেখি অনেক কিছুই চতুর দৃষ্টিপাতে
মানুষকে মহান মাবুদ অনেক কিছু করেছেন দান
আমরা নির্বোধ গোঁয়ার স্বীকার করিনা সে মহান!

সৃষ্টি কুলে শ্রেষ্ঠ সৃষ্টি আদম হাওয়া সকলেই জানি
দান করেছেন শ্রেষ্ঠত্ব জগতে বিবেক বোধে জ্ঞানী
সেই সৃজনের মাঝে বড় নেয়ামত হলো মানুষের মন
তারপরেই গুরুত্বপূর্ণ হলো বিবেক বোধ বুদ্ধি ও নয়ন।

সুখ-দুঃখ ভালো- মন্দ সবই ফুটে ওঠে চোখের ভাষায়
বেঁচে থাকার স্বপ্ন দেখে স্বপ্ন আঁকে মানুষ দ্বীপ্ত আশায়
আমিও দেখেছি এঁকেছি স্বপ্ন তোমার চোখের গহীনে
অতীত বর্তমান ভবিষ্যত খুঁজে ফিরি তোমার নয়নে!

আমি দর্শক চেতনা প্রজ্ঞায় দেখি নয়ন মেলে দু'চোখে
বেঁচে থাকার অনুপ্রেরণা বিষাদে হরষে দৃশ্যত অলখে
তোমার চোখে হারিয়ে যায় এ মন মুক্ত বিহঙ্গের মত
জগতে পথ পরিক্রমা বদলে দেয় ঐ চোখ যে রীতিমত!

প্রত্যাশার বানী প্রকাশিত চিরদিনই প্রেম পৃথিবীর পথে
স্বপ্ব বিলাসী নইতো চলি যে বাস্তবতায় সময়ের সাথে
আশা আকাঙ্খায় সীমাবদ্ধতা থাকলেও রোজ ভাবি
রোজ প্রতীক্ষায় তোমার চোখেই দেখি আমার পৃথিবী!

দৈনিক বিজয় নিউজ/ এস এম এম আকাশ