বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটিতে ভাষার জীবনচক্র বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:
বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা আধুনিক টিএমএসএস'র শিক্ষা সেক্টরের আওতাধীন পরিচালিত বগুড়ার পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির বাংলা বিভাগের উদ্যোগে “ভাষার জীবনচক্র, বিভিন্ন জাতিসত্তার ভাষার জন্ম, বিবর্তন ও বিলুপ্তির ঐতিহাসিক-নৃতাত্ত্বিক বিশ্লেষণ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৪ জুলাই বিশ্ববিদ্যালয় এর নতুন একাডেমিক ভবনের কনফারেন্স রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র এর সভাপতিত্বে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান ও আধুনিক টিএমএসএস'র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. হোসনে-আরা বেগম। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি ও বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক মো. নজরুল ইসলাম। তাঁর প্রবন্ধে ভাষার উৎপত্তি, বিকাশ, পরিবর্তন, বিভিন্ন জাতিসত্তার ভাষার বিবর্তন এবং বিলুপ্তির পেছনের ঐতিহাসিক, সামাজিক ও নৃতাত্ত্বিক প্রেক্ষাপট বিশদভাবে তুলে ধরা হয়। মূল প্রবন্ধের উপর আলোচনায় অংশ নেয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান শারমিনুর নাহার ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির উপ-পরিচালক এস. এম. শামীম আখতার। সেমিনারে উপস্থিত ছিলেন গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর সেন্টার ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর পরিচালক ড. এলহাম হোসাইন, বগুড়া জেলা প্রশাসক এর প্রতিনিধি ও সেমিনারে অনলাইনে যুক্ত ছিলেন বিওটি’র ভাইস চেয়ারম্যান রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান ও প্রফেসর ড. আমিনুল ইসলাম প্রমুখ। আলোচনায় অংশগ্রহণকারীরা ভাষা সংরক্ষণ, মাতৃভাষার গুরুত্ব, ভাষাগত বৈচিত্র্য রক্ষা এবং বিলুপ্তপ্রায় ভাষা সংরক্ষণে শিক্ষা ও গবেষণার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন।সেমিনারে অন্যদের মধ্যে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড.মোঃ রফিকুল আহসান, ট্রেজারার ও পরিচালক অর্থ মোঃ আফসার আলী এফসিএমএ, আইকিউএসি'র পরিচালক প্রফেসর ড.আবু হানিফ ও বাংলা বিভাগের প্রফেসর ড.মো. শহীদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মোছাঃ সীমা আক্তার। সেমিনারে বিশ্ববিদ্যালয়'র সকল শিক্ষক, শিক্ষার্থী, টিএমএসএস'র নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান, টিএমএসএস'র উর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী, নানা শ্রেণি পেশার মানুষ ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান