মাাহিরা মোস্তাফিজ মারিয়াম - অ্যাডভোকেট এস এম মনিরুজ্জামান আকাশ

মাাহিরা মোস্তাফিজ মারিয়াম - অ্যাডভোকেট এস এম মনিরুজ্জামান আকাশ
ছবিঃ এস এম এম আকাশ

 দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ

মাাহিরা মোস্তাফিজ মারিয়াম - অ্যাডভোকেট এস এম মনিরুজ্জামান আকাশ

শুভ কামনা রইলো তব জন্মদিনে খোদার দরবারে-
এই দিন জীবনে তোমার আসুক হাজার বার ফিরে,
মাতা-পিতার নয়নের মনি তুমি যে সাত রাজার ধন-
পাশে থাকলে ধন্য হয় যে হরষে পিতা মাতার জীবন।

চৌদ্দই জুলাই ২০২৫ পুত পবিত্র বরকতময় পরিবেশে-
জন্মেছো নগ্ন পৃথিবীতে পিতা মাতার দোওয়া আবেশে,
তুমি জন্মেছো বলে পূরন হয়েছে মায়ের মাতৃত্বের সাধ-
পিতৃত্বের স্বপ্নও করেছো পূরণ খালামনির সাধ আহ্লাদ!

তোমার জন্মে পূরন হয়েছে আত্মীয় স্বজনের আকাঙ্খা-
পরিতৃপ্ত হয়েছে মরু বুক পেয়ে ভালোবাসা তোমার দেখা,
তব স্পর্শে প্রশান্তির দোলা বয়ে যায় মাতা পিতার বুকে-
দাদা-দাদী নানা উচ্ছ্বাসিত রয় যে সারাক্ষণ পরম সুখে!

প্রান খুলে প্রথম জন্মবার্ষিকীতে দোওয়া করি তব প্রানে-
মানুষ হও মহামানবের পথ ধরে রোজ সত্য ন্যায়ের ধ্যানে,
দিন যাবে দিন আসবে মানুষ তোমায় ভালোবাসবে গুনে-
ভুলে যেওনা তুমি জন্ম নিয়েছো ধর্ম মানবতার কল্যাণে।

হয়তো তোমার আত্মবিশ্বাস ও সাধনা সামনে নিয়ে যাবে-
চির কল্যাণে সর্বদা মহৎ মহর্ষী হিতকর লোক পাশে পাবে,
বিচক্ষণতায় পথ চলবে সিদ্ধান্তে থেকে অবিচল অবিরাম-
জন্মদিবসে রইলো দোওয়া মাহিরা মোস্তাফিজ মারিয়াম!

দৈনিক বিজয় নিউজ/ এস এম এম আকাশ