" রামুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে ৬হাজার ইয়াবা আটক ৩"
দৈনিক বিজয় নিউজ চট্টগ্রাম জেলা প্রতিনিধি:
কক্সবাজারের রামু উপজেলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো একটি প্রাইভেট কারে ইয়াবা পাচারের সময় তিন সদস্যের একটি চক্রকে আটক করেছে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডি এন সি),এ সময় তাদের কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবা, একটি প্রাইভেট কার এবং চারটি স্ম্যাম্ট মোবাইল ফোন জব্দ করা হয়। ১৫ জুলাই ২০২৬ ইং, বুধবার সকাল সাঁড়ে ৭টায় রামু উপজেলার রামু রাবার বাগান এলাকায় চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কে বিশেষ অভিযান চালিয়ে আটক করা হয়।আটকরা হলেন, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শালুকিয়া এলাকার সাব্বির হোসেন (৩৬),নারায়ণগন্জের রুপগন্জ উপজেলার পশ্চিম নাউ এলাকার সিমা ইসলাম( ২২),এবং ঢাকার দারুস সালাম থানার দক্ষিণ বিশিল এলাকার উর্মি আক্তার উর্ষা( ১৮),মাদক দ্রব্য অধিদপ্তর জানায় গোপন সংবাদের ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো একটি সাদা রংয়ের টয়োটা সি এইচ এস (CHR)প্রাইভেট কারে তল্লাশি চালানো হয়।এ সময় স্কচটেপ ওটিস্যু পেপার মোড়ানো তিনটি পোটলা থেকে মোট ৬হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে ইয়াবা বহনে ব্যবহ্রত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে, এ ছাড়া আটক ব্যাক্তিদের কাছ থেকে চারটি স্মার্ট ফোন, গাড়ির ফিটনেস সনদ এবং ট্যাস্ক টোকেন জব্দ করা হয়েছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মন্ডল বিষয়টি নিশ্চিত করে জানান।আটককৃত তিন জনের বিরুদ্ধে পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান বাদী হয়ে রামু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেছেন, তিনি আরও বলে সরকারি প্রতিষ্ঠানের স্টিকার ব্যাবহার করে মাদক পাচারের এ ধরনের কৌশল অত্যন্ত উদ্বেগ জনক ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা এবং ব্যাবহ্রত স্টিকারটি কীভাবে সংগ্রহ করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক বিজয় নিউজ/ পুলক বড়ুয়া