সিরাজগঞ্জে রেড ক্রিসেন্টের উদ্যোগে সুপেয় পানি, ছাতা ও হাতপাখা বিতরণ
দৈনিক বিজয় নিউজ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
গত কয়েক দিনের তীব্র তাপদাহে শরীয়তপুরে জনজীবনে নেমে এসেছে বিপর্যস্ত অবস্থা। নিম্ন আয়ের মানুষ ও শহরে চলাচলকারী রিক্সা, ভ্যান, অটো চালকদের এখন যায় যায় অবস্থা। তারপর ও জীবিকার তাগিদে ছুটে চলছেন তারা। এমন সময়ে অতিষ্ঠ জনজীবনে কিছুটা স্বস্তি দিতে সিরাজগঞ্জ জেলা শহরের সিরাজগঞ্জ বাজার স্টেশন, ইলিয়েট ব্রীজ, রহমতগঞ্জ কাঠেরপুল চৌরাস্তা এলাকা সহ জন গুরুত্বপূর্ণ স্থানে তৃষ্ণার্ত জনসাধারণের হিটস্টোক থেকে বাঁচতে ও তীব্র গরমে শিশু, বৃদ্ধ ও গর্ভবতী মায়েদের সুরক্ষায় সুপয়ে পানি, হাতপাখা ও ছাতা বিতরণের মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ রেডক্রিসেন্ট সোসাইটি ইউনিট। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরের দিকে পৌর শহরের চৌরাস্তায় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের উদ্যোগে জনসাধারণের মাঝে এ কর্মসূচি গ্রহন করা হয়।
এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তীব্রতাপদহে স্কুল ও কলেজের পড়ুয়া ছাত্র- ছাত্রী ও সাধারণ মানুষদের মাঝে সু-প্রিয় পানি খাওয়ানা ও হাত পাখা হাতে তুলেদেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের ভাইস চেয়ারম্যান ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজুর রহমান দুলাল।
অনুষ্ঠানের প্রধান অতিথি আজিজুর রহমান দুলাল বলেন, মানবতার সেবাই সবচেয়ে বড় দায়িত্ব। অসহায় ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মূল লক্ষ্য। মানুষের দুঃসময়ে পাশে থাকা এবং তাদের কষ্ট লাঘবে কাজ করাই আমাদের অঙ্গীকার। প্রচণ্ড গরমে মানুষের স্বস্তি ও সচেতনতার জন্য এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের ইউনিট লেভেল অফিসার মোঃ রাকিবুল ইসলাম রাসেল, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের সিনিয়র ভলেন্টিয়ার ও সাবেক যুব প্রধান মোঃ তাজুল ইসলাম তাজ, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের যুব প্রধান মোঃ ইসমাইল হোসেন রুপক, উপ- যুব প্রধান মোঃ দেলওয়ার হোসেন, এছাড়াও আরো উপস্থিত ছিলেন যুব রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের সকল যুব রেডক্রিসেন্টের সদস্য / সদেস্যরা।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ হোসেন আলী ছোট্ট