সিরাজগঞ্জে বন্ধুসভার বর্ণিল ফল উৎসব: দেশি ফলের পুষ্টিগুণ আলোচনা সভা ও বৃত্তি প্রাপ্ত সম্মাননা স্মারক প্রদান

সিরাজগঞ্জে বন্ধুসভার বর্ণিল ফল উৎসব: দেশি ফলের পুষ্টিগুণ আলোচনা সভা ও বৃত্তি প্রাপ্ত সম্মাননা স্মারক প্রদান
ছবিঃ মোঃ হোসেন আলী ছোট্ট

দৈনিক বিজয় নিউজ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

 ফল খাবো, সুস্থ থাকবো প্রকৃতির দান, সবার প্রাণ " এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে প্রথম আলো বন্ধু সভা কর্তৃক মোহাম্মদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে ফল উৎসব ও বৃত্তি প্রাপ্ত সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার ( ১৬ জুলাই)  সকাল ১১ টায় পৌর শহরের মোহাম্মদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথমআলো  বন্ধু সভা সিরাজগঞ্জ আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত  হয়। 

 আলোচনা সভা ফল উৎসব ও  অনুষ্ঠানে প্রথমআলো বন্ধু সভার উপদেষ্টা প্রদীপ কুমার সাহা'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বৃত্তি প্রাপ্ত দুই জন শিক্ষার্থীকে শুভেচ্ছা স্মারক  উপহার  ছাত্র ছাত্রীদের হাতে উপহার তুলেদেন সিরাজগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আপেল মাহমুদ। 

অনুষ্ঠানে প্রধান অতিথি আপেল মাহমুদ বলেন, বর্তমান সময়ের অস্বাস্থ্যকর ফাস্টফুড ও ভেজাল খাবারের অভ্যাস ত্যাগ করে দেশি ও মৌসুমি ফল গ্রহণে অভ্যস্ত হওয়ার জন্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান।  এবং পরিবেশের ভারসাম্য রক্ষা ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে ফলদ বৃক্ষরোপণ সবচাইতে বেশী দরকার।  প্রতিটি বন্ধু যদি নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে ফলদ গাছ রোপণ ও পরিচর্যা করেন, তবে তা প্রকৃতি ও জনস্বাস্থ্য উভয় ক্ষেত্রেই দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব ফেলবে।  এই উৎসবটি কেবল বিনোদনই নয়, বরং স্বাস্থ্যসচেতনতা ও বৃক্ষরোপণের প্রয়োজনীয়তার বার্তাও পৌঁছে দিয়েছে অংশগ্রহণকারীদের মাঝে।
 
এময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অবঃ প্রকৌশলী রনজিত কুমার সরকার,প্রথমআলো জেলা প্রতিনিধি মোঃ আরিফুল গণি লিমন,মোহাম্মদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক  সাঈদা খাতুন, প্রথমআলো বন্ধু সভার সভাপতি মোঃ আবুল কাসেম সাধারণ সম্পাদক মোঃ হাছান বিপ্লব) ও  সদস্য মোঃ মনজুরুল আলম রুবেল সহ  বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষক মন্ডলী ও ছাত্র ছাত্রী অভিভাবক উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ হোসেন আলী ছোট্ট