জেসিও ফাউন্ডেশন এর প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানস্থলে ১৪৪ ধারা জারি

জেসিও ফাউন্ডেশন এর প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানস্থলে ১৪৪ ধারা জারি
ছবিঃ ইডি

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

স্বৈরাচারের দোসর,  ২৪ সালের শেখ হাসিনার আমি ড্রামি নির্বাচনে ঢাকা ১৭ ভিআইপি আসনের প্রার্থী, সিনিয়র ওয়ারেন্ট অফিসার কেরানি শফিউল বাসার এর নতুন প্রতারণার ছক হিসাবে জেসিও ফাউন্ডেশন এর বিরোধ এখন রক্তক্ষয়ী পর্যায়ে রূপ নিতে যাচ্ছে। জেসিও ফাউন্ডেশনের মহাসচিব সহ কেন্দ্রীয় প্রায়  সকল নেতৃবৃন্দ এবং সারা বাংলাদেশের সাধারণ সদস্যরা একপক্ষে, অপর পক্ষে কেরানি  শফিউল বাসার নিজে এবং তার স্ত্রী ও  তার সাথে থাকা আর কয়েকজন আস্থাভাজন করেনি কে সাথে নিয়ে চূড়ান্ত ভাবে মাঠে নেমেছেন শফিউল বাশার। দুই পক্ষের বিরোধ এখন রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিতে যাচ্ছে। বিশেষ অনুসন্ধানে জানা গেছে আগামী ২৪ শে জুলাই অনুষ্ঠানকে কেন্দ্র করে দুই পক্ষ একই সময় একই ভ্যালুতে মাঠে নেমেছে। কচুক্ষেত ঢাকা দা বুফে প্যালেস  এ অনুষ্ঠানে অ্যাডভান্স এর টাকা দাবিদার দুই পক্ষই। শফিউল বাসার চাচ্ছে তাহার কেরানির দলবল নিয়ে ভেন্যুতে অনুষ্ঠান করবেন, অ্যাডভান্স করা টাকা দিয়েই। অপরপক্ষ এডভান্সের টাকা সহ শফিউল বাসার এর সকল আত্মসাৎ এর লক্ষ লক্ষ  টাকা শফিউল বাসার এর কাছ থেকে আদায় করে নিবেন। শফিউল বাসার উক্ত ভ্যালুতে অনুষ্ঠান করবেন, অন্য বৃহৎপক্ষ ভ্যালুতে কোন অনুষ্ঠান করতে দিবেন না মর্মে ঘোষণা দিয়েছেন। পক্ষটি ঘোষণা করেছেন যেকোনো মূল্যে শফিউল বাসার কে প্রতিরোধ করতে হবে। অবসর সেনাদের অন্যান্য সংগঠন বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সিনিয়ার নেতৃবৃন্দ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন প্রশাসন যাহাতে আগামী ২৪ শে জুলাই কচুক্ষেত দা বুফে প্যালেস  এ ১৪৪ ধারা জারি করেন। সংগঠনগুলো নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন যাহাতে প্রতারক শফিউল বাসার কে আইনের আওতায় এনে আত্মসাৎ এর সকল টাকা শফিউল বাসারের নিকট থেকে আদায় করা হয়।

দৈনিক বিজয় নিউজ/ ইডি