টিএমএসএস'র নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড.হোসনে-আরা বেগমের মুন্সি অফিস পরিদর্শন

টিএমএসএস'র নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড.হোসনে-আরা বেগমের মুন্সি অফিস পরিদর্শন
ছবিঃ এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:

বাংলাদেশের অন্যতম বৃহৎ শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের  বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস'র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম মুন্সি অফিস পরিদর্শন করেছেন। এ পরিদর্শন কর্মকর্তা ও কর্মীদের জন্য এক বিরল সৌভাগ্য ও সম্মানের বিষয় হয়ে উঠেছে। সোমবার ২০ জুলাই  তিনি মুন্সি অফিস পরিদর্শন করেন। তাঁর আগমনে অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। এ সময় তাঁকে আন্তরিক ভাবে স্বাগত জানানো হয়। টিএমএসএস বাংলাদেশের অন্যতম বৃহৎ ও স্বনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা হিসেবে শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতা উন্নয়ন, ক্ষুদ্রঋণ, মানবসম্পদ উন্নয়ন ও সামাজিক সেবাসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। সংস্থাটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগমের নেতৃত্বে টিএমএসএস দেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মুন্সি অফিস পরিদর্শনকালে অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগমের উপস্থিতি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে। তাঁর মূল্যবান দিক নির্দেশনা ও সান্নিধ্য ভবিষ্যতে আরও নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে সবাইকে অনুপ্রাণিত করবে বলে সংশ্লিষ্টরা জানান। এ সময় টিএমএসএস'র নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান