বগুড়া সিএমএইচে ভর্তি সার্জেন্ট (অব.) মোঃ বাবু মিয়া, দোয়া কামনা

বগুড়া সিএমএইচে ভর্তি সার্জেন্ট (অব.) মোঃ বাবু মিয়া, দোয়া কামনা
ছবিঃ মোঃ আনোয়ার হোসেন

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধ:

বাংলাদেশ সেনাবাহিনীর ৩ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের সাবেক সদস্য সার্জেন্ট (অব.) মোঃ বাবু মিয়া বর্তমানে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁর পিত্তথলির (গলব্লাডার) অপারেশন করা হবে। চাকরিকালীন সময়ে তিনি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন। বিশেষ করে ৩ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নে সিএসএম/বিএসএম, ক্লোদিং স্টোর, পন্টুন এনসিও হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সহকর্মীদের আস্থা ও সম্মান অর্জন করেন। তাঁর দ্রুত সুস্থতা ও সফল অস্ত্রোপচারের জন্য পরিবার, সহকর্মী, শুভানুধ্যায়ী এবং সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করা হয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আনোয়ার হোসেন