নওগাঁ পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা কুখ্যাত গরুচোর চক্রের ৩ জন গ্রেফতার
দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ
পুলিশ সুপারের নির্দেশনায় র্যাবের সহযোগিতায় নওগাঁ জেলা পুলিশের নাটোরে সিংড়ায় গরু চোরদের বিরুদ্ধে বড় অভিযানে তিনজন কুখ্যাত আন্তজেলা গরু চোর চক্রের ৩ জন গ্রেফতার এবং পাঁচটি চোরাই গরু উদ্ধার। গত কয়েক সপ্তাহে নওগাঁ জেলার রানীনগর, আত্রাই বদলগাছি, মহাদেবপুরে কয়েকটি গরু চুরির ঘটনা ঘটে। সবগুলি গরু চুরির ঘটনা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম নেতৃত্বে পর্যালোচনা করে কয়েকটি চৌকস দল গঠন করা হয়। গোয়েন্দা তথ্য, ডাটা প্রযুক্তি বিশ্লেষণ করে ১৪ই জুলাই/২৬ সন্ধ্যায় জেলা গোয়েন্দা শাখা এবং রানীনগর থানা পুলিশ অভিযানে তিনজন আন্তজেলা কুখ্যাত গরু চোর /ডাকাত গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য ধারাবাহিক বিশ্লেষণ করে ২১ জুলাই /২৬ রাতে রেপিড একশন ব্যাটালিয়ন বগুড়া এর সহায়তায় জেলা গোয়েন্দা শাখা কুখ্যাত গরু চোর গোলাম রাব্বানীকে বগুড়া থেকে গ্রেফতার করে।
অতঃপর পুলিশ সুপার নওগাঁ, কমান্ডিং অফিসার, র্যাব বগুড়ার সাথে কথা বলে এবং গোলাম রব্বানীর তথ্য অনুযায়ী র্যাবের সহায়তায় নাটোরে সিংড়ায় অভিযান চালানোর সিদ্ধান্ত হয়। অতঃপর পুলিশ সুপার নওগাঁর নির্দেশে জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ জনাব হাসিব এবং রাণীনগর থানার অফিসার ইনচার্জ জনাব জাকারিয়ার নেতৃত্বে একটি বড় দল গভীর রাতে নাটোরের সিংড়া প্রেরণ করা হয়। নাটোর থেকে র্যাব এর একটি টিম নওগাঁ জেলা পুলিশ দলের সাথে যোগ দেয়।
প্রচন্ড বৃষ্টির মধ্যে অভিযানে নাটোরের সিংড়ার হাট তাজপুর এলাকা থেকে কুখ্যাত গরুর চোর এবং ডাকাত শ্রী সুজিত ও অজিত চন্দ্র হালদার (৪০)পিতা- পতিত চন্দ্র হালদার (২) শ্রী সুচন্দন রাজবংশী সজল (২৭) দের কে গ্রেফতার করা হয়। সেই সাথে তাদের হেফাজত থাকে পাঁচটি চোরাই গরু উদ্ধার করা হয়। গ্রেফতার হওয়া তিনজনের বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই এমনকি অস্ত্র আইনে মামলা রয়েছে। অনুসন্ধানে জানানো জানা যায় নওগাঁ -নাটোর- ময়মনসিংহ এবং বগুড়া কেন্দ্রিক কয়েকজন কুখ্যাত গরু চোর একত্রিত হয়ে এরাই অত্র অঞ্চলে গরু চুরি এবং ডাকাতি করে থাকে। নাটোরে গ্রেফতার হওয়া শ্রী সুজিত ওরফে অজিত এবং সুচন্দন এলাকায় গরুর ব্যবসায়ী হিসেবে পরিচিত। মূলত বিভিন্ন স্থান থেকে চুরি/ ডাকাতি করা গরু এখানে কিছুদিন লালন-পালন করে অতঃপর বিক্রি করা হয়।
বেশ কিছুদিন যাবত তারা অত্র অঞ্চল সমূহে গরু চুরি এবং ডাকাতির সাথে জড়িত। প্রথম পর্যায়ে অভিযানে তিনজন এবং আজ তিনজন এ নিয়ে সর্বমোট ৬ জন অত্র অঞ্চলের কুখ্যাত গরু চোর /ডাকাত নওগাঁ জেলা পুলিশের হাতে গ্রেফতার হলো। এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন কৃষকের গুরুত্বপূর্ণ সম্পদ গরু। এই গরু চোরদের বিরুদ্ধে জেলা পুলিশের আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার