চট্টগ্রাম আগ্রাবাদে ৫টাকায় চর্মরোগের চিকিৎসা আমেরিকান হাসপাতালে রোগীদের ভিড়
দৈনিক বিজয় নিউজ চট্টগ্রাম জেলা প্রতিনিধি:
চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় অবস্থিত আমেরিকান হাসপাতাল মাত্র ৫ টাকার টিকেটে চর্মরোগের চিকিৎসা পাওয়া যায়। স্বল্প খরচে চিকিৎসার সুযোগ সুবিধা থাকায় প্রতিদিন দূর-দূরান্ত থেকে শতশত রোগী চিকিৎসা নিতে আসে।রোগীর চাপ বেশি থাকায় সকালে হাসপাতালে পৌঁছনোর পরামর্শ দেওয়া হচ্ছে। টিকিট সকাল ১০ টা দেওয়া হয়। তাই আগে আসলে দ্রুত চিরিয়াল পাওয়া সম্ভবনা বেশি।আমেরিকান হাসপাতালে রোগীর ভিড় বেশি।তাই চিকিৎসা নিতে আসলে পর্যাপ্ত সময় নিয়ে আসা প্রয়োজন। হাসপাতালটি আগ্রাবাদ মোড় থেকে কিছুটা দূরে জাম্বুরি পার্কের পরেই অবস্হিত।নগরীর যেকোন স্থান হতে প্রথমে আগ্রাবাদ মোড়ে এসে, সেখানে হতে রিকশা যোগে সরাসরি আমেরিকান হাসপাতালের সামনে পৌঁছানো যায়। সরকারি ছুটি ব্যাতীত নিয়মিত খোলা থাকে। যাদের দীর্ঘ দিনের চর্মরোগের সমস্যা রয়েছে তাঁরা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারেন।
দৈনিক বিজয় নিউজ/ পুলক বড়ুয়া