দিনাজপুরে গাক চক্ষু হাসপাতাল পরিদর্শনে নির্বাহী পরিচালক
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:
দেশের শীর্ষস্থানীয় ও জাতীয় পযায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম গাক এর আওতাধীন পরিচালিত দিনাজপুরের গাক চক্ষু হাসপাতাল পরিদর্শন করেছেন গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-এর নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন। বৃহস্পতিবার ২৩ জুলাই তিনি হাসপাতালটি পরিদর্শন করেন। পরিদর্শনকালে তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন গাকের সিনিয়র পরিচালক ড. মাহবুব আলম এবং পরিচালক (মেডিকেল) ডা. রেজাউন্নবী মন্ডল। পরিদর্শনে গাকের নির্বাহী পরিচালক হাসপাতালের চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের সঙ্গে সরাসরি কথা বলেন। তিনি রোগীদের সেবার মান ও চিকিৎসা-অভিজ্ঞতা সম্পর্কে মতামত ও ফিডব্যাক গ্রহণ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে ঘুরে দেখেন এবং কনসালটেন্টসহ সকল চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে মতবিনিময় করেন। এ সময় হাসপাতালের সার্বিক কার্যক্রম, চিকিৎসাসেবার মানোন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। সভা শেষে ড. খন্দকার আলমগীর হোসেন হাসপাতালের কনসালটেন্ট, চিকিৎসক ও স্টাফদের আন্তরিকতা, পেশাদারিত্ব ও সেবার মানে সন্তোষ প্রকাশ করেন। তিনি গাক চক্ষু হাসপাতাল, দিনাজপুরের উত্তরোত্তর সাফল্য ও অগ্রযাত্রা কামনা করেন। মানুষের দোরগোড়ায় উন্নতমানের চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দিতে গাকের কার্যক্রম অব্যাহত রয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান