সিরাজগঞ্জে উল্লাপাড়ায় কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত  

সিরাজগঞ্জে উল্লাপাড়ায় কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত  
ছবিঃ মোঃ হোসেন আলী ছোট্ট

দৈনিক বিজয় নিউজ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি উল্লাপাড়া উপজেলা শাখার বার্ষিক সাধারণ সভা উৎসাহ-উদ্দীপনা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জুলাই) সকালের দিকে  পৌর শহরের ঐতিহ্যবাহী সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজে প্রাঙ্গণে কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত  হয়।  সভায় ঔষুধ ব্যবসার মানোন্নয়ন,জনস্বাস্থ্য সুরক্ষা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সংগঠনের সদস্যদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার ঔষধ তত্ত্বাবধায়ক  মামুনার রশিদ।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি উল্লাপাড়া উপজেলা শাখার সভাপতি প্রফেসর এম. এ. রশিদ দুলাল। সিরাজগঞ্জ জেলার ঔষধ তত্ত্বাবধায়ক  মামুনার রশিদ তিনি বলেন,জনসাধারণের কাছে নিরাপদ ও মানসম্মত ওষুধ পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ওষুধ ব্যবসায় আইন ও নীতিমালার যথাযথ অনুসরণ নিশ্চিত করার পাশাপাশি জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান করি।  এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মো:  ফকরুল ইসলাম রাকিব। এসময় তিনি বলেন,কেমিস্ট ও ড্রাগিস্টরা দেশের স্বাস্থ্যসেবার একটি গুরুত্বপূর্ণ অংশ। জনগণের আস্থা অর্জন করতে হলে সততা,পেশাদারিত্ব এবং মানবিক মূল্যবোধকে ধারণ করে কাজ করতে হবে। সংগঠনের প্রতিটি সদস্যকে ঐক্যবদ্ধ থেকে নিজেদের অধিকার আদায়ের পাশাপাশি জনকল্যাণে আরও বেশি ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সব সময় সদস্যদের স্বার্থ সংরক্ষণ,প্রশিক্ষণ, সচেতনতা বৃদ্ধি এবং পেশার মর্যাদা রক্ষায় কাজ করে যাচ্ছে। আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মারুফ সরকার এবং সহ-সভাপতি মোস্তাক আহমেদ। অন্যান্যদের মধ্যে এসময় বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি ইউনুস আলী,জেলা কার্যকরী কমিটির সদস্যবৃন্দ এবং সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ হোসেন আলী ছোট্ট