পাবনা জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ অ্যাডভোকেটদের নৌকা ভ্রমণ অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ
ঐতিহ্যবাহী পাবনা জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্যদের প্রয়াসে শনিবার (২৫শে জুলাই ২০২৬) সকাল সাড়ে আট ঘটিকার সময় নৌকা ভ্রমনের লক্ষে পাবনা জজ কোর্ট চত্বর থেকে যাত্রা শুরু করেন চলনবিলের প্রাণকেন্দ্র গুরুদাসপুর উপজেলার বিলসা পিকনিক স্পর্টে গাড়ী বহর নিয়ে যারা করেন বিজ্ঞ আইনজীবীগন। গাড়ী বহরে পাঁচটি বাসে (পাবনা শহর ও ঈশ্বরদী থেকে) দুই শতাধিক বিজ্ঞ সিনিয়র জুনিয়র আইনজীবীগন মিলে যাত্রা করে চাটমোহর উপজেলার সাইকোলা ঈদগাহ ময়দানের ঘাটে পৌঁছেন ও সকালের নাস্তা (খিঁচুড়ি ডিম) খেয়ে পাঁচটি বড় নৌকায়(ট্রলার) চড়ে বিজ্ঞ আইনজীবীগন বিলসা(গুরুদাসপুর,নাটোর) পিকনিক স্পটে পৌঁছে নামাজ আদায় করেন। বাদ জোহর বিলসা দাখিল মাদ্রাসা মাঠে মধ্যাহ্ন ভোজে সকলেই অংশ গ্রহন করেন। খাবার শেষে নাদো সৈয়দপুর ব্রীজের উপর গিয়ে সালাতুল আসর আদায় করে সাইকোলা ঈদগাহ ময়দানের ঘাটে পৌঁছে সালাতুল মাগরীব আদায় করে বাসে চড়ে বিজ্ঞ আইনজীবীদের গন্তব্যে ফিরে আসে আসেন।
নৌকা ভ্রমণে উপস্থিত ছিলেন বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট মোঃ মাসুদ, পাবনা জজ কোর্টের বিজ্ঞ জিপি সিনিয়র অ্যাডভোকেট মোঃ আরশেদ আলম, নারী ও শিশু ট্রাইব্যুনালের বিজ্ঞ পিপি সিনিয়র অ্যাডভোকেট মোঃ নাজমুল হাসান শাহীন, বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট মোঃ আকির হোসেন শিকদার পান্না, বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট মলয় কুমার দাস রায় সহ আরো অনেক বিজ্ঞ সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন। পাবনা জেলা বার ক্যাবিনেটের একঝাঁক উদ্যোমী পরিশ্রমী আইনজীবীগন অক্লান্ত পরিশ্রম করে নৌকা ভ্রমণকে সাফল্য মন্ডিত ও সার্থক করে তোলেন। বিজ্ঞ সিনিয়র মোঃ আকির হোসেন শিকদার পান্না ও বিজ্ঞ সিনিয়র মলয় কুমার দাস রায় এর সাবলীল ব্যবস্থাপনা ও দিকনির্দেশনায়, তরুন লার্নেড অ্যাডভোকেট মোঃ এরশাদ, বিজ্ঞ অ্যাডভোকেট শিশির কুমার সরকার, বিজ্ঞ অ্যাডভোকেট মোঃ রাশেদ আলী সোহেল সহ একঝাঁক তরুন পরিশ্রমী আইনজীবীদের নিরলস পরিশ্রম নৌকা ভ্রমণ সার্থক ও সাফল্য মন্ডিত হয়েছে। নৌকা ভ্রমণে অংশ গ্রহণ করায় ঐতিহ্যবাহী পাবনা জেলা বার সমিতির সম্মানিত সেক্রেটারি ও ক্যাবিনেটের অন্যান্য সদস্যগন অংশ গ্রহণকারী সকল আইনজীবীদেরকে ধন্যবাদ ও শুকরিয়া জ্ঞাপন করছেন।
দৈনিক বিজয় নিউজ/ এস এম এম আকাশ