খাগড়াছড়িতে পুলিশ সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণে - ডিআইজি নুরে আলম মিনা
দৈনিক বিজয় নিউজ খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলা পুলিশ সদস্যদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে রেঞ্জ ডিআইজি, চট্টগ্রাম ঈদ উপহার বিতরণ করেছেন। বুধবার (১০ এপ্রিল)খাগড়াছড়ি জেলা পুলিশের আয়োজনে মানিকছড়ি থানা প্রাঙ্গণে আয়োজিত ঈদ উপহার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুলিশ সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দেন নুরে আলম মিনা বিপিএম(বার),পিপিএম ,ডিআইজি,চট্টগ্রাম রেঞ্জ,বাংলাদেশ পুলিশ। ঈদ মানে আনন্দ। ঈদের আনন্দ তখনই পরিপূর্ণ হয়, যখন আনন্দ সবার মাঝে ভাগ করে দেওয়া হয়।
দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর উদযাপন করা হয় ঈদুল ফিতরের আনন্দ। আর তাই বাংলাদেশ পুলিশের খাগড়াছড়ি জেলা পুলিশ সদস্যদের মাঝে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা বিপিএম(বার),পিপিএম ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন। এ সময় ডিআইজি বলেন যে, পুলিশ সদস্যরা দিন-রাত জননিরাপত্তা ও ঈদে ঘরমুখী মানুষের কষ্ট লাঘব করার কাজে নিয়োজিত।
সার্বক্ষনিক অক্লান্ত পরিশ্রম করে জেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা মাঠে সেবামুলক কাজ করে যাচ্ছে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পুলিশ সদস্যরা যেন পবিত্র ঈদুল ফিতর আনন্দের সাথে উদযাপন করতে পারে তার জন্য আমার এই উপহার স্বরুপ ছোট্ট আয়োজন।
আমরা যেমন আমাদের কাজগুলোকে ভাগ করে নিয়ে আমাদের দায়িত্ব সম্পন্ন করি, ঠিক তেমনি আমি চাই যে আমরা পুলিশ পরিবারের সকল সদস্য মিলে আমাদের আনন্দগুলোকে ভাগাভাগি করে নেই। তার ঐ প্রতীক স্বরূপ আজকের এই ঈদ উপহার সামগ্রী বিতরণ।
এসময় খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম(বার), রেঞ্জ ডিআইজিকে খাগড়াছড়ি জেলায় আগমন উপলক্ষে এবং পুলিশ সদস্যদের ঈদ উপহার সামগ্রী বিতরণ এর জন্য অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় পুলিশ সদস্যরা তাদের অনুভূতি ব্যক্ত করতে যেয়ে বলেন যে, কর্মব্যাস্ত রমজান এবং ঈদে আমাদের এই ত্যাগ ভালো থাকার জন্য নয়,ভালো রাখার জন্য। জনগণের জান-মাল রক্ষায়, এবং জনগণকে নির্বিঘ্নে ঈদ পালন করার জন্য পেশাদারিত্বের সহিত আমাদের এই সেবা সব সময় চলমান থাকবে।আমাদের অন্যতম একটি আনন্দের দিন হচ্ছে ঈদুল ফিতর। সবাই তার সর্বোচ্চ আনন্দের অনুভূতি দিয়ে ঈদ উদযাপন করতে চায়। ডিআইজি স্যারের পক্ষ থেকে ঈদ উপহার পেয়ে আমরা অত্যান্ত খুশি।
এই উপহার আমাদের মাঝে কর্মচাঞ্চল্য বৃদ্ধি সহ, অপরাধ নিয়ন্ত্রণে এবং জনগণকে সেবা প্রদানের ক্ষেত্রে অনেক ভূমিকা রাখবে বলে আশা করি। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি স্যার মন থেকে চান যে আমরা যেন সর্বোচ্চ আনন্দটুকু উদযাপন করতে পারি। তারই প্রতীক স্বরূপ স্যার নিজে উপস্থিত হয়ে আমাদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন। আমরা সত্যিই অনেক আনন্দিত। এবং স্যারের প্রতি চির কৃতজ্ঞ।। ঈদ উপহার সামগ্রী বিতরণ শেষে ডিআইজি পুলিশ সদস্যদের সহিত ইফতার মাহফিলে অংশগ্রহন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাহমুদা বেগম(পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত),অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ জসীম উদ্দিন (পিপিএম) ,অতিরিক্ত পুলিশ সুপার মো: তফিকুল আলম(সদর সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার মো: নাজিম উদ্দিন(রামগড় সার্কেল), পুলিশের অন্যান্য কর্মকর্তা এবং সদস্যগণ সহ গণ্যমান্য রেমিট্যান্স যোদ্ধা ও সামাজিক ব্যাক্তিবর্গ গণ উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ সালাউদ্দিন