হোমনায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

হোমনায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
ছবিঃ রাসেল আহমেদ

দৈনিক বিজয় নিউজ হোমনা প্রতিনিধি:

কুমিল্লার হোমনায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আহাম্মেদ মোফাচ্ছের, হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সিরাজুল ইসলাম মানিক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মাহফুজুল ইসলাম। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক (ভিপি মুকুল), পৌর বিএনপির সভাপতি ছানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, মহিলা দলের সভাপতি শেফালী বেগম, ঘাড়মোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান মোল্লা, ভাষানিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু নাসের ওয়াহেদ সম্পদ এবং হোমনা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবদুস সাত্তার ভূঁইয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকগণ। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ সময় চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক ও জুয়া নিয়ন্ত্রণ, যানজট নিরসন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং নদ-নদীতে ব্যাটারিচালিত বৈদ্যুতিক শক ব্যবহার করে মাছ শিকার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

দৈনিক বিজয় নিউজ/ রাসেল আহমেদ