মনোহরদীতে কে.পি.এল ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ মনোহরদী নরসিংদী প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নরসিংদীর মনোহরদীতে কে.পি.এল ক্রিকেট টুর্ণামেন্ট এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ এপ্রিল)উপজেলার খিদিরপুর ইউনিয়নের প্রাক্তন ক্রিকেটারদের আয়োজনে খিদিরপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী,জননী ড্রাগ হাউসের প্রোপাইটর মোঃজাকির হোসেন এর সার্বিক ব্যবস্থাপনায়,খিদিরপুর বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে কে.পি.এল ক্রিকেট টুর্ণামেন্ট এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।ফেনী সাউথ ইস্ট কলেজের প্রভাষক জনাব মোঃমুখলেসুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঢাকা ধানমন্ডি থানা যুবলীগ শাখার সাবেক আহবায়ক,জনাব হোসেন আলী আফ্রাদ,উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন,খিদিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সফল সভাপতি,জনাব নাসিমুর রহমান অপু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি,জনাব সাইফুল্লাহ আব্বাসী অনন্ত,তিতুমীর সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি,এস.এম জাকির হোসেন,ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ-সেবক,জনাব বেলায়েত হোসেন প্রমূখ।এ ছাড়াও এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।উক্ত খেলায় অংশগ্রহণ করে মেঘনা ক্রিকেট একাদশ বনাম পদ্মা ক্রিকেট একাদশ।টসে জয় লাভ করে মেঘনা ক্রিকেট একাদশ ব্যাটিং এর সিদ্ধান নেয় এবং প্রথম ইনিংসে মেঘনা ক্রিকেট একাদশ ১২.৪ ওভারে সব ক'টি উইকেট হারিয়ে ১০০ রান তুলতে সক্ষম হয়। ১০১ রানের টার্গেটে খেলতে নেমে পদ্মা ক্রিকেট একাদশ ২৭ রানে ৪ উইকেট হারিয়ে বসে,পরে মিডল অর্ডার ব্যাটসম্যান ফজলে রাব্বী ও তন্ময় দাসের জুটির উপর ভর করে ফজলে রাব্বী,র অপরাজিত অর্ধ-শতক নৈপুণ্যে ১৪.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৩ রান তুলে ৪ উইকেটে জয় লাভ করে।অর্ধশত রান করে জয়ে বিশেষ অবদান রাখায় বিজয়ী দলের ব্যাটসম্যান ফজলে রাব্বী ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।খেলা শেষে অতিথিবৃন্দ রানার্সআপ ও বিজয়ী দলের খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম